৭ দফা দাবিতে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ১৩:৫১ আপডেট : ১৯ মে ২০২৫, ১৩:৫১

ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকট নিরসনসহ সাত দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ মে) সকাল ১১টা থেকে এ বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় কলেজের বিভিন্ন ছাত্রসংগঠন, সামাজিক সংগঠনসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন। পরে কলেজের একটি প্রতিনিধিদল ডিসি অফিসের অভ্যন্তরে তাদের দাবি-দাওয়া নিয়ে প্রবেশ করেন।

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীরা নানা সংকট ও সমস্যার মধ্যে দিয়ে তাদের শিক্ষাজীবন অতিবাহিত করছেন। দীর্ঘদিন ধরে হল সংস্কার, পরিবহন সংকট, শ্রেণিকক্ষ সংকটের দাবি জানানো হলেও আদতে এর কোনও সমাধান হয়নি। এবার কলেজের সব সমস্যা সমাধানে শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে একত্রিত হয়েছেন। সাত দফা দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এই ছাত্রনেতা।

কলেজের বিতর্ক ক্লাবের সভাপতি আজম খান বলেন, ১৫৩ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কবি নজরুল সরকারি কলেজ দাঁড়িয়ে থাকলেও এখনও শির উঁচু করে দাঁড়াতে পারেনি। শির উঁচু করে দাঁড়াতে আমাদের যৌক্তিক দাবি আদায় ছাড়া কোনও বিকল্প নেই।

কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য ফয়সাল আহম্মেদ বলেন, কবি নজরুল কলেজ রাজধানীর প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান হলেও এটি নানা সমস্যায় জর্জরিত। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা তাদের যুক্তিযুক্ত দাবি তুলে ধরলেও তার কার্যকরী কোনও ফলাফল চোখে পড়েনি। তাই এবার শিক্ষার্থীরা নিজেদের যৌক্তিক দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়েছেন।

এর আগে, গত ৭ মে সাত দফা দাবিতে কলেজের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হলো– হল সংস্কার ও হলের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে; ছাত্র ও ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ করতে হবে; শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে; শ্রেণিকক্ষের সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ করতে হবে; ক্যাম্পাস সম্প্রসারণে নতুন জায়গা বরাদ্দ করতে হবে; কলেজের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট নিরসন করতে হবে।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
পাঁচ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
সরকারকে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা
সর্বশেষ খবর
রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা
‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা
থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেলো ৩ জনের
থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেলো ৩ জনের
বেঙ্গালুরুতে মেট্রোয় নারীর ভিডিও ধারণ, ফোন দেখতে চাইলে পালালেন যুবক
বেঙ্গালুরুতে মেট্রোয় নারীর ভিডিও ধারণ, ফোন দেখতে চাইলে পালালেন যুবক
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি