ঢাবির ২ শিক্ষককে ক্লাস-পরীক্ষা থেকে অব্যাহতি

ঢাবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের দুই শিক্ষক অধ্যাপক রেবেকা সুলতানা ও সহযোগী অধ্যাপক মন্দিরা চৌধুরীকে বিভাগের ১৩ থেকে ১৭ ব্যাচের ক্লাস-পরীক্ষা ও কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিভাগের চেয়্যারম্যান ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী সই করা এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মোসা. রেবেকা সুলতানা ও সহযোগী অধ্যাপক জনাব মন্দিরা চৌধুরী বিভাগের ছাত্র-ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে ১৩তম ব্যাচ থেকে ১৭তম ব্যাচ পর্যন্ত ক্লাস, পরীক্ষা সংক্রান্ত কার্যাবলি এবং কোর্স কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।

বিভাগ সূত্রে জানা যায়, এই দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা অনৈতিকভাবে শেখ হাসিনা সরকারের সমর্থন ও ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় সমর্থন রয়েছে বলে অভিযোগ আনেন। এবং তারা এই দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ক্লাস পরীক্ষায় না বসার কর্মসূচি ঘোষণা করে। তারই পরিপ্রেক্ষিতে বিভাগীয় চেয়ারম্যান এই সিদ্ধান্ত নেন।

/আরআইজে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী