বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রাবি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৪, ১৯:৪৯আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০২:৪৩

পরীক্ষা দিতে এসে গ্রেফতার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই নেতা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) নিজ নিজ বিভাগে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিরাল বডির মাধ্যমে তাদের নগরীর মতিহার থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

<iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/JEhYFfxk_Ds" title="পরীক্ষা দিতে এসে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্রলীগ নেতা । Islamic University" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে পৃথক দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের চালান দেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন মতিহার থানার ওসি আব্দুল মালেক।

গ্রেফতার দুই জন হলেন- সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বেগম রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা এবং আইবিএ-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আইবিএ অনুষদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রায়হান।

অভিযোগ আছে, সৈকত রায়হান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনে বিগত সরকারের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। আর আলফি শারিন আরিয়ানা আন্দোলনরত মেয়ে শিক্ষার্থীদের তালিকা করে শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের কাছ পাঠাতেন এবং হুমকি দিতেন।

আলফি শাহরিনের বিষয়ে সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক শেখ কবির উদ্দিন হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, সে পরীক্ষা দিতে এসেছিল। তার বিরুদ্ধে নানারকম অভিযোগ থাকায় শিক্ষার্থীরা তাকে পরীক্ষায় বসতে বাধা দেয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিজ দায়িত্বে তাকে নিয়ে যায়। তার পরের পরীক্ষাগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।

সৈকত রায়হানের বিষয়ে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সে পরীক্ষা দিতে এসেছিল। পরীক্ষা চলাকালে বৈষম্যবিরোধী আন্দোলনের কিছু ছাত্র এসে তাকে কক্ষ থেকে বের করে দেওয়ার দাবি করে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমি তখন প্রক্টরিয়াল বডির সহযোগিতা চাই। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে মতিহার থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ এসে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। পরীক্ষা শেষে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। তার পরবর্তী পরীক্ষাগুলো নেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

জানতে চাইলে মতিহার থানার ওসি আব্দুল মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, তারা দুই জন ছাত্রলীগের সঙ্গে জড়িত। সৈকত সম্প্রতি করা একটা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে চালান দেওয়া হয়েছে। আর আলফিকেও আজকে করা মারধর, সিট বাণিজ্য, ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের একটা নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে চালান দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, তাদের বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের বিস্তর অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় নিয়ে যাওয়ার পর দেখা যায়, তাদের একজন মামলার এজাহারভুক্ত আসামি। পরে মেয়েটির বিরুদ্ধে নতুন করে মামলা করে দুই জনকেই গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়ায় যেটা করা দরকার পুলিশকে সেটা করতে বলেছি। 

পরবর্তী পরীক্ষাগুলো নেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, পরবর্তী পরীক্ষাগুলো নেওয়ার বিষয়ে বিভাগগুলো সিদ্ধান্ত নেবে। তারা যদি জামিন পেয়ে আসতে পারে, তাহলে পরীক্ষা দেবে বা যদি চায় জেলখানায় বসে পরীক্ষা দেবে সেটাও করা যাবে। এর আগেও অনেক ক্ষেত্রে এমন হয়েছে। আর সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ ও দাবি অনুযায়ী তাদের ছাত্রত্ব বাতিলের বিষয়টি সময়সাপেক্ষ। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতাকর্মীদের নামে গত ৮ অক্টোবর রাবি শাখা ছাত্রদলের এক নেতার করা মামলার এজাহারভুক্ত আসামি সৈকত রায়হান।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম