ইউল্যাবে ‘আনোয়ারা বাহারের’ ওপর তথ্যচিত্র প্রদর্শিত

ইউল্যাব প্রতিনিধি
১৫ মার্চ ২০১৬, ১৬:৪৯আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৭:০৭

ইউল্যাবে ‘আনোয়ারা বাহারের’ ওপর তথ্যচিত্র প্রদর্শিত ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব)আনোয়ারা বাহার চৌধুরীকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়েছে।
আনোয়ারা বাহার একাধারে সমাজ সেবক, শিক্ষাবিদ, লেখক, সাংস্কৃতিক কর্মী ছিলেন।
গত সোমবার (১৪ মার্চ) ইউল্যাব অডিটরিয়ামে এ তথ্যচিত্র প্রদর্শিত হয়।
জীবনী, কবিতা, শিশুদের বই ও পাঠ্যবইসহ অনেক বই লিখেছেন তিনি। তথ্যচিত্রটির ধারণা, বর্ণনা ও প্রযোজনা করেছেন ইকবাল বাহার চৌধুরী এবং চিত্রগ্রহণ করেছেন সামির কুশারি।
তথ্যচিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডা. আনিসুজ্জামান, ইউল্যাব’র উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, উপ-উপাচার্য অধ্যাপক এইচএম জহিরুল হক প্রমুখ।
ইকবাল বাহার চৌধুরী বলেন, বর্তমানে সমাজে নারীর ভূমিকা অনেক। সকল বাধা অতিক্রম করে নারীরা নিষ্ঠার সাথে কাজ করে চলেছে।
আনোয়ারা বাহার চৌধুরী ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত বুলবুল একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) প্রতিষ্ঠিতা। ১৯৯০ সালের দিকে নারীর জাগরণে বিশেষ ভূমিকা পালন করেন তিনি। এছাড়া ঢাকার শান্তিনগরে তিনি স্বামী হাবিবুল্লাহ বাহারের নামে একটি কলেজও প্রতিষ্ঠিত করেন তিনি। ১৯৮৭ সালের ২৭ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান আনোয়ারা বাহার চৌধুরী।

/এসএনএইচ

সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের