সাত কলেজের ঘটনায় ঢাবি উপাচার্যের ‘দুঃখ প্রকাশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৫, ০৫:০১আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:০১

মধ্যরাতে রাজধানীর নীলক্ষেতে অধিভুক্ত সরকারি সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

সোমবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে এই ঘটনায় গভীরভাবে মর্মাহত বলেও জানিয়েছেন।

তিনি ধৈর্য ধারণ এবং সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় কোনও তৃতীয়পক্ষ যাতে সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

উপাচার্য বলেন, ‘আজ ২৭ জানুয়ারি অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।’ যেসব বিষয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু