কুবিতে আবেদন পড়েছে ৬৬৪০২টি, প্রতি আসনে লড়বেন ৬৪ জন

কুবি প্রতিনিধি
০৩ মার্চ ২০২৫, ১৪:৩৯আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৪:৩৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এক হাজার ৩০টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ৬৬ হাজার ৪০২টি। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৪ জন পরীক্ষার্থী। সোমবার (০৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার।

জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) আবেদন পড়েছে ৩২ হাজার ৬৫৮টি, ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) আবেদন পড়েছে ২৩ হাজার ৭৯২টি ও ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) আবেদন জমা পড়েছে ৯ হাজার ৯৫২টি। 

গত ২৮ ফেব্রুয়ারি ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হলেও পেমেন্ট প্রক্রিয়া চলে ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ে ১০৩০টি সিটের বিপরীতে ৬৬ হাজার ৪০২ জন পরীক্ষার্থী পেমেন্ট সম্পন্ন করেছেন। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৪ জন পরীক্ষার্থী।

‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৩৫০টি। ‘বি’ ও ‘সি’ ইউনিটের আসন সংখ্যা যথাক্রমে ৪৪০ ও ২৪০ টি। ‘এ’ ইউনিটের একটি আসন পেতে লড়বেন ৯৩ জন, ‘বি’ ইউনিটের প্রতিটি আসনের বিপরীতে ৫৪ জন ও ‘সি’ ইউনিটে লড়বেন ৪১ জন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার বলেন, ৬৬ হাজার ৪০২ জন পেমেন্ট করেছে, এটাই আমাদের প্রকৃত আবেদন সংখ্যা। এটার ভিত্তিতে ইউনিট প্রধানদের জানিয়ে দেবো। আমরা আগামীকাল সেন্ট্রাল কমিটির সঙ্গে বসে আলোচনা করে কেন্দ্রগুলো নির্ধারণ করবো।

এ বিষয়ে তিনি আরও বলেন, যেহেতু এবার আবেদন বেশি পড়েছে কোটবাড়িতে যদি কেন্দ্র সংকুলান না হয় তাহলে আমরা কুমিল্লা শহরের বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহায়তা নিয়ে ওখানে কেন্দ্র স্থাপন করবো।

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট ও একই দিনে বিকাল ৩টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।

/এফআর/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি