নোবিপ্রবির পরিবহনসেবা নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ, সমাধানে নেই কার্যকর পদক্ষেপ

নোবিপ্রবি প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ২১:৪১আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২১:৪১

পরিবহনসেবা নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের ভোগান্তি যেন থামছে না। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের কোনও সমাধান না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বাস-সংকটের কারণে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। পরিবহন প্রশাসনের নিকট বারবার দাবি জানানোর পরও শিক্ষার্থী তুলনায় পরিবহনসেবা এখনও অপ্রতুল‌। অনেকসময় চালকরা শিক্ষার্থীদের নিরাপত্তার তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে বাস চালান, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

ফিটনেসবিহীন গাড়ি, বাস-সংকট, সময়মতো বাস সরবরাহ না করা, ড্রাইভারদের অসদাচরণ ও স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত গতি প্রভৃতি বিষয় নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের ৭১ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন যেমন নেই তেমনি পরিবহনও নেই। প্রতি ৬ জনের বিপরীতে ১টি সিট রয়েছে। নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পরিবহন প্রশাসনের নিকট বারবার দাবি জানানোর পরও শিক্ষার্থীদের তুলনায় পরিবহন সেবা এখনো অপ্রতুল।’

আন্দোলনে যাওয়ার হুমকি দিয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল মাহমুদ বলেন, ‘বাস-সংকটের কারণে আমাদের  জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এমনও দেখা গেছে শিক্ষার্থীরা বারবার সংকেত দেওয়ার পরও ড্রাইভাররা কর্ণপাত করেন না অথচ প্রায় লোকাল ভাড়া টানেন। এসব সমস্যার কোনও সমাধান আমরা প্রশাসন থেকে পাচ্ছি না। শিক্ষার্থীদের কষ্ট লাঘবে প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে আমরা আন্দোলনেও যেতে পারি।’

আরেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সোনাপুর রোড ডবল ডেকার বাস চলাচলের অযোগ্যই বলা যায়, এমনকি সোনাপুর থেকে মাইজদী পর্যন্তও নেই যথাযথ ট্রাফিক ব্যবস্থা। এমতাবস্থায় আমাদের বাসগুলোর অতিরিক্ত গতি শিক্ষার্থীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার বাস-সংকটের কারণে বাসগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি শিক্ষার্থীকে যাতায়াত করতে হয়। কিন্তু অনেকসময় চালকরা শিক্ষার্থীদের নিরাপত্তার তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে বাস চালান, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন, যাতে যেকোনও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়।’

অভিযোগের বিষয়ে পরিবহন প্রশাসক ড. কাউসার হোসেন বলেন, ‘ড্রাইভারদের নিয়ে যে অভিযোগ তার পরিপ্রেক্ষিতে আগামী রবিবার শিক্ষার্থীদের নিয়ে ড্রাইভারদের সঙ্গে বসবো। বসে সমাধান করবো। আর বাসের সংকট সমাধানে ২টি সাদা বাস সংস্কার শেষে আগামী সপ্তাহেই পরিবহন পুলে যুক্ত হবে। পাশাপাশি নতুন ২টি বাস সংযুক্ত করার জন্য ভিসি স্যার সর্বোচ্চ চেষ্টা করছেন।’

নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, ‘এমন অভিযোগ আমার কাছে আসেনি। এখন জানার পর আগামী রবিবার গিয়েই আমি এ বিষয়ে ব্যবস্থা নেবো। পাশাপাশি বাসের সংকট নিরসনে আমরা কাজ‌ করছি। দ্রুতই এই সমস্যার সমাধান হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির লাশ উদ্ধার
নোবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে নাহিদ-মুদ্দাচ্ছির
সরকারি গাড়িতে চড়ে নিয়োগ পরীক্ষা দিতে এলেন উপদেষ্টার এপিএস
সর্বশেষ খবর
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান