শাহবাগে ছাত্রলীগের বিক্ষোভ, ঢাবিতে ককটেল বিস্ফোরণ

ঢাবি প্রতিনিধি 
১৬ জুন ২০২৫, ১১:৪০আপডেট : ১৬ জুন ২০২৫, ১১:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি ছাত্র হলের পকেট গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবনের সামনে থেকে আরও সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ সকাল ৬টার দিকে ঢাবির কাজী মোতাহার হোসেন ভবনের পাশে কাঠবাদাম গাছের নিচে অবিস্ফোরিত অবস্থায় সাতটি ককটেল পাওয়া যায়। ককটেলগুলো প্রথমে সিকিউরিটি গার্ড দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশকে অবহিত করেন। পরবর্তী সময়ে ৯টা ২০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এর একটি দল এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।

প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, মেডিক্যাল সেন্টার ও অ্যানেক্স ভবন এলাকার দুটি স্থানে সাতটি ককটেল পাওয়া গেছে। একটি স্থানে চারটি এবং আরেকটি স্থানে তিনটি ছিল। ভোরের দিকে হলের পকেট গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা নয়।

এদিকে এই ককটেল বিস্ফোরণের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শাহবাগ থেকে পরীবাগের দিকে একটি ঝটিকা মিছিল করেছে বলেও জানান প্রক্টর। এ ঘটনায় একজনকে আটক করার কথাও জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি।

/ইউএস/
সম্পর্কিত
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক, দুই মাস নিয়ে শঙ্কা
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
সর্বশেষ খবর
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার