জবি প্রেসক্লাবের সভাপতি মেহেদী, সম্পাদক ইউছুব

জবি প্রতিবেদক
০৯ আগস্ট ২০২৫, ১১:৫৩আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১১:৫৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান।

শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব, উপদেষ্টা নোমান আল আব্দুল্লাহ, রায়হান উদ্দিন, নজরুল ইসলাম, আরমান হাসান, প্রধান নির্বাচন সমন্বয়ক ও সদ্য সাবেক সভাপতি সুবর্ণ আসসাইফ, সহকারী নির্বাচন সমন্বয়ক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আহনাফ ফাইয়াজ, নতুন নেতা ও সংগঠনের সদস্যরা।

এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল আই অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রিদুয়ান ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে সারাবাংলা ডট নেটের জবি করেসপন্ডেন্ট আবু সুফিয়ান সরকার শুভ, দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দেশ রূপান্তরের জবি প্রতিনিধি ফাতেমা আলী, অর্থ সম্পাদক বার্তা ২৪ এর জবি প্রতিবেদক সোহানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য রাইজিং বিডির লিমন ইসলাম এবং দ্য ডেইলি ক্যাম্পাসের জুনায়েদ মাসুদ নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক বলেন, সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। আশা করি, নতুন নেতৃত্ব সবাইকে সঙ্গে নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণেও ভূমিকা রাখবে।

এ সময় জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে জবি প্রেসক্লাব সবসময়ই কাজ করে এসেছে। নতুন নেতৃত্বও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও দেশের কল্যাণে কাজ করে যাবে বলে প্রত্যাশা করছি।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী