ইবির বাংলা বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

ইবি প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ২১:৩৬আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২১:৫০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগে স্নাতকের নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রশিদুজ্জামান, শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ ও অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি বৈশ্বিক ক্ষেত্র। এটি এতদিন পড়ে আসা স্কুল বা কলেজজীবনের মতো নয়। এখানে তোমাদের সবাইকে যোগ্যতা অর্জন করতে হবে। জীবনে সফল হতে হলে যোগ্যতা অর্জনের কোনও বিকল্প নেই। তোমরা পড়াশোনা করবে, জ্ঞানচর্চা করবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা মেনে চলবে। জীবনে কখনও হতাশ হবে না। তোমাদের চলার পথে অনেক পথ উন্মুক্ত থাকবে, শুধু তোমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে। স্বপ্ন দেখবে কাজের মাধ্যমে, কখনও ঘুমিয়ে স্বপ্ন দেখবে না।’

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘তোমরা বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে চলে যাচ্ছ, তোমাদের জন্য শুভকামনা। যেখানেই কাজ করবে সততার সঙ্গে করবে। সব সময় দেশের জন্য কাজ করবে। তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একেকটি অ্যাম্বাসেডর হবে। মনে রাখবে, কেও যেন তোমাদের অযোগ্য না ভাবে। তোমাদের শিক্ষাজীবনের সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে, তবে মনে রাখবে, সার্টিফিকেট সফলতার মাপকাঠি না। সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেওয়ার মানে এই না যে তোমরা শুধু এমএ পাস করেছ। এর মানে, তোমাকে এখন আর কেউ পড়াবে না, তুমি এখন নিজে পড়বে, নিজে চলবে।’

/এমএএ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী