ডাকসু নির্বাচন 

বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ ঘোষণা

ঢাবি প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৫, ১৪:৩৫আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৪:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বামপন্থী শিক্ষার্থীদের জোট ‘প্রতিরোধ পর্ষদ’। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত একটি সংবাদ সম্মেলন থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন জোটটি।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক ছাত্র মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই প্যানেল করা হয়েছে। 

প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচনে অংশ নিবেন শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার বসু। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে অংশ নেবেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মো. জাবির আহমেদ জুবেল।

শীর্ষ তিন পদের বাইরে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক; কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নুজিয়া হাসিন রাশা নূজিয়া হাসিন (রাশা), মানবাধিকার ও আইন  সম্পাদক পদে আকাশ আলীর নাম ঘোষণা করা হয়। 

এছাড়া ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লিটন ত্রিপুরা; পরিবহন সম্পাদক পদে নিনাদ খান; আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক পদে নাঈম উদ্দীন; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ফারিয়া মতিন (ইলা); ক্রীড়া সম্পাদক পদে মালিহা তাবাসসুম; সমাজসেবা সম্পাদক পদে আবু মুজাহিদ আকাশ; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে শেখ তাসনুভা সৃষ্টি; গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর হোসেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ফাতিন ইশরাককে মনোনীত করেছে ‘প্রতিরোধ পর্ষদ’। 

সদস্য পদে রাজেকুজ্জামান জুয়েল, ওয়াকার রহমান সৌরভ, মো. তফসিরুল্লাহ, মিশকাতুল মাশিয়াত (তানিশা), আতিকা আনজুম অর্থী, পৃথিং মারমা, মোহাম্মদ মুস্তাকিম, ইসরাত জাহান ইমু, আনিয়া ফাহমিন, রাহনুমা আহমেদ নিরেট, সাজিদ উল ইসলাম এবং হেমা চাকমার নাম ঘোষণা করেছে সমন্বিত বাম জোট।

/এমকেএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের