রাকসু নির্বাচন: স্থগিত হওয়া মনোনয়ন বিতরণ শুরু ২৪ আগস্ট

রাবি প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ২১:৪৫আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২১:৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের স্থগিত হওয়া মনোনয়ন বিতরণ শুরু হবে আগামী রবিবার (২৪ আগস্ট)। বুধবার (২০ আগস্ট) বিকালে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ থেকে ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোয়নপত্র বিতরণ, ২৭ ও ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 

জানতে চাইলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা ইতোমধ্যেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি। এ লক্ষ্যে আমরা হল পর্যায়ে প্রভোস্টদের সঙ্গে বৈঠক করেছি। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও একাধিকবার বসেছি। তারাও আমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা ও আশ্বাস দিয়েছেন।’

এর আগে রাকসু নির্বাচনে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বুধবার সকাল ৯য় শুরু হওয়ার কথা ছিল। তবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে মঙ্গলবার রাতে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। 

পরবর্তীতে কারণ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশন বলেন, ‘পোষ্য কোটা বাস্তবায়নের দাবিতে শিক্ষক-কর্মকর্তারা সারাদিন কর্মবিরতি পালন করায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রস্তুতি সম্পন্ন থাকলেও কার্যক্রমে ত্রুটি দেখা দেওয়ায় মনোনয়ন বিতরণ সম্ভব হয়নি। তবে ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে, আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

/এএম/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের