শিক্ষার্থীরা বিবেচনা করবেন কারা নিয়ম ভেঙেছেন, কারা মেনেছেন: মেঘমল্লার

ঢাবি প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, ১৯:৪১আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ২৩:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আসন্ন নির্বাচনে বামজোটের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবেচনা করবেন, কারা আচরণবিধি ভঙ্গ করে রাত দেড়টায় রোকেয়া হলে প্রবেশ করেছেন, কারা আচরণবিধি ভঙ্গ করে কোরআন বিতরণের আয়োজন করেছেন, কারা আচরণবিধি ভঙ্গ করে রিডিং রুমে ঢুকেছেন এবং  কারা নির্বাচনের নিয়ম মেনে কাজ করছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মেঘমল্লার বসু বলেন, আমরা যদি বুঝতে পারি— পুরো ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে— তাহলে এমন‌ও হতে পারে, আমরা শেষ পর্যন্ত নির্বাচনে নাও অংশ নিতে পারি। তবে এখনও পর্যন্ত নির্বাচনি যে প্রক্রিয়া, তার সঙ্গেই আমরা থাকছি। আমাদের প্রচারণা ফুল স্কেলে করবো।

তিনি বলেন, প্রশাসনের কাছ থেকে আমরা যা বুঝতে পেরেছি, তা হলো মেয়েদের হলে প্রবেশ করতে চাইলে প্রতিবারই আলাদা আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ের জন্যই সেখানে ঢোকা যাবে। অথচ আমরা তো এতদিন কোনও নিয়ম ভঙ্গ করে হলে প্রবেশ করিনি। তাহলে আমরা এখন কী করবো, প্রচারণা করবো, নাকি অ্যাপ্লিকেশন করবো?

মেঘমল্লার বলেন, আপনারা আসলে চান আমাদের সীমিত সময় আবেদন প্রক্রিয়াতেই নষ্ট হোক। এতে স্পষ্ট বোঝা যায়, এখানেও টাকার প্রভাব আর মাসল পাওয়ারই কাজ করবে। যার টাকা, মাসল পাওয়ার আছে, তারা জিতবে। অন্য প্যানেল অংশগ্রহণ করতে পারবে না। এটা বলে দেন তাহলে, আমরা এখন থেকেই নির্বাচন থেকে সরে দাঁড়াই।

 

/এপিএইচ/
সম্পর্কিত
ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু
কেন ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ
সর্বশেষ খবর
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি