অনাবাসিক শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন মেঘমল্লার বসু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৯

অনাবাসিক শিক্ষার্থীরা ভোট না দিলে স্বাধীনতাবিরোধীরা একটা পোস্টেও (পদেও) জিতে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অনাবাসিক শিক্ষার্থীদেরকে উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, তবে প্লিজ ৯ তারিখে ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে এলেই গোটা ইকুয়েশন বদলে যাবে। যে সমীকরণ করা হচ্ছে তা কিছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতাবিরোধীরা একটা পদেও জিতে আসতে পারবে না। আপনারা শুধু আপনাদের উপস্থিতি নিশ্চিত করুন। ভোটটা দিয়ে যান।’

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা আমাকে ভোট দিবেন না তারা তো দিবেনই না, তাদের নতুন করে বলার কিছুই নাই। কিন্তু অনেক মানুষ আছেন যারা আমাকে পছন্দ করেন কিন্তু এই চিন্তা করছেন, যে ব্যক্তি এখনও আমার পর্যন্ত এসে পৌঁছায়নি, নির্বাচিত হলে আমার কাছে আসবে তার গ্যারান্টি কী? আমি শুধু এতটুকুই বলতে পারি, শেষ পাঁচ দিন আমি প্রস্তুতি নিচ্ছিলাম যেন শেষ মানুষটি পর্যন্ত পৌঁছাতে পারি। কিন্তু আমার শারীরিক অক্ষমতার কারণে সেটি পারিনি। সেই ব্যর্থতার দায় আমি মাথা পেতে নিচ্ছি। তবে যদি মনে করেন সামনের দিনে লড়াই করে যাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তিটি আমি ও আমার প্রার্থীরা, তাহলে বলবো আমি আপনাদের কাছে পৌঁছাতে পারিনি অন্তত এই কারণে ভোট থেকে বঞ্চিত করবেন না।’

তিনি বলেন, ‘আজকে প্রচারণার শেষ দিন। এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে প্রচারণা শেষ করছি। আমার এই উপস্থিতি যদি সহযোদ্ধাদের মনে একটুও প্রেরণা যোগায় তাহলে এটাই আমার প্রাপ্তি হবে।’

/এমএইচআর/
সম্পর্কিত
চলতি সপ্তাহেই শেষ ডাকসুর মেয়াদ, পরের নির্বাচন কবে?
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি