জাকসু নির্বাচনে শিবিরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

জাবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রশিবিরের বিরুদ্ধে জাকসু নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন ছাত্রদল ও বাগছাস সমর্থিত প্রার্থীরা। এছাড়াও আচরণবিধি লঙ্ঘন করে শিবিরের সমর্থকরা বিভিন্ন হলে শিক্ষার্থীদেরকে ব্যালট পেপার দিয়েছে বলেও অভিযোগ করেছেন একাধিক প্রার্থী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু নির্বাচন চলাকালে এসব অভিযোগ করা হয়। অভিযোগকারী কবি নজরুল হল ছাত্রদল নেতার দাবি, ভোর ৬টার কিছু পর গেস্টরুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রবেশ করেন শিবির সভাপতি মুহিবুর রহমান। এরপর হলের ভেতরে একটি কক্ষে প্রায় এক ঘণ্টা অবস্থান করে তিনি বের হয়ে আসেন।

এদিকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রার্থী মতিউর রহমান বলেন, ‘২১ নং হলে আমরা কেন্দ্রের একেবারে দরজায় একজনকে শিবিরের লিফলেটসহ পাই। বাগবিতণ্ডার একপর্যায়ে তাদের অন্য একজন তার হাত থেকে লিফলেট নিয়ে পালিয়ে যান। ভিডিওতে সব স্পষ্ট দেখা যাচ্ছে। বোরহান স্যারের সামনে প্রতিবাদ করলে তারা মব সৃষ্টি করার চেষ্টা করে। এরপরও অনলাইনে নিজেদের অপকর্ম ঢাকতে এরা প্রোপাগাণ্ডা ছড়িয়ে যাচ্ছে।’

বাগছাস সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তৌহিদ সিয়াম বলেন, ‘শিবির সমর্থক ও প্যানেলের লোকজন বেশ কিছু হলে আচরণবিধি লঙ্ঘন করছেন। শিবির সমর্থিত রবীন্দ্রনাথ হলের তথ্য ও গ্রন্থাগার সম্পাদক প্রার্থী রাশেদুল ইসলাম লিখন এবং জাকসুর শিক্ষা ও গবেষণা প্রার্থী আবু উবায়দা ওসামাকে আমরা পেয়েছি প্রচারণাপত্র বিলি অবস্থায়। এছাড়া আমরা বেশকিছু হলে হাতে নাতে পোস্টার, হ্যান্ডবিলসহ ধরেছি। নির্বাচন কমিশনে আমরা লিখিত অভিযোগ দেবো।’

এসব বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে আচরণবিধি লঙঘন করবে আমরা সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। সে যে দলেরই হোক না কেন।’

অভিযোগের ব্যাপারে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ বলেন, ‘আমরা শুধুমাত্র ২১ নম্বর হলে এটা বিতরণ করেছি। আমরা প্রভোস্ট স্যারের অনুমতি নিয়ে করেছি, তবে যখন অভিযোগ এসেছে আমরা বন্ধ করে দিয়েছি।’

উল্লেখ্য, ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

/এএম/এম/
সম্পর্কিত
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নাসীরুদ্দীনের ওপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা ২ জনের পরিচয় মিলেছে
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী