রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা

রাবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ২২:২১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২২:২১

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনের সামনে এই প্যানেল ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবির সাবেক সমন্বয়ক মাহায়ের ইসলাম।

ঘোষিত প্যানেল অনুযায়ী এতে সহ-সভাপতি (ভিপি) পদে তাসিন খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রাজন আল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মাহায়ের ইসলাম লড়বেন।

প্যানেলে অন্যান্যদের মধ্যে রয়েছেন ক্রীড়া সম্পাদক পদে শীত কুমার ওরাং, সাংস্কৃতিক সম্পাদক পদে অমিত তাঞ্চঙ্গা, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. লাদেন, ছাত্রীবিষয়ক সম্পাদক পদে সামসাদ জাহান, সহ-ছাত্রীবিষয়ক সম্পাদক পদে নাদিয়া হক মিথী, তথ্য ও গবেষণা সম্পাদক পদে সরোয়ার জাহান নাহিদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুনান হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তোফা, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে শরিফুল ইসলাম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে কবি গোপাল রায়, সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে আর রাফি সিরাজী অন্তর, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, সহ-পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে এস এম রিজন এবং নির্বাহী সদস্যপদে মো. ফেরদৌস শরীফ, ইমাম হোসেন, এসএম হাফিজুল ইসলাম, আব্দুল্লাহ আল মুয়াজ।

এ ছাড়াও সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাসিন খান, মাহায়ের ইসলাম এবং গোপাল রায়।

/কেএইচটি/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের