রাকসু নির্বাচনে ভিপি পদ থেকে সরে দাঁড়ালেন ছাত্রদল নেতা

রাবি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে স্বতন্ত্র সহ-সভাপতি (ভিপি) পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত প্যানেলকে পূর্ণ সমর্থন জানিয়ে স্বতন্ত্র ভিপি পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। তবে, সিনেটে (স্বতন্ত্র) ছাত্র প্রতিনিধি হিসেবে আমার প্রার্থিতা থাকবে।

ছাত্রদলের প্যানেলে না রাখা প্রসঙ্গে জানতে চাইলে মিঠু বলেন, আমি ছাত্রদলের একটি সাংগঠনিক দায়িত্বে রয়েছি। ছাত্রদল মনে করেছে আমি সাংগঠনিক দায়িত্ব পালন করবো, তাই আমাকে প্যানেলে রাখেনি। তবে, কোনও চাপের কারণে আমি মনোনয়ন প্রত্যাহার করিনি।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের পূর্ণ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। সেদিনই সংগঠনের সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র ভিপি ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মনোনয়নপত্র জমা দেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু।

/এএম/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী