ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গণভোটের আয়োজন

বাংলা ট্রিবিউন রির্পোট
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪২

ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গণভোটের আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে এই গণভোটের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কলেজ শাখা সভাপতি নাহিয়ান রেহমান রাহাত এবং বক্তব্য রাখেন অর্থ সম্পাদক নাহিয়ান শাবাব। 

ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে এই গণভোটের আয়োজন করা হয় 

নেতারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ও গণতান্ত্রিক ক্যাম্পাসের আকাঙ্ক্ষার উন্মেষ ঘটেছে। গণতান্ত্রিক ও সন্ত্রাস-দখলতারত্বমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে আমরা গণভোটের আয়োজন করছি। গণভোটের মাধ্যমে ছাত্র সংসদের দাবিতে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে।’

সবশেষে নেতারা গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের কণ্ঠস্বর জোরদার করতে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের জন্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত গণভোটে শিক্ষার্থীদের সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানান। 

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
ডিবেট ফর ডেমোক্রেসি ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাব 
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের