ধর্ম অবমাননার অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৫, ১৪:৪৮আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৪:৪৮

ধর্ম অবমাননার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় আরও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত চলছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

বহিষ্কৃত আবরার ফাইয়াজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের ছাত্র। অন্য দুই অভিযুক্ত শিক্ষার্থী হলেন- মেহতাজুর রহমান ও তাসনিয়া ইসলাম। তারা দুজনেই আইবিএর বিবিএ–৩০ ব্যাচের শিক্ষার্থী।

প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের সই করা এক চিঠিতে বুধবার আবরার ফাইয়াজকে ছয় মাসের জন্য বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এছাড়া আরও একজন শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার নতুন অভিযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।

এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, “পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সনাতন ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ এসেছে। এ বিষয়টিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

/এম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম