আয়েশা ও দিপু হত্যার প্রতিবাদে জগন্নাথ হলের মৌন মিছিল

ঢাবি প্রতিনিধি 
২১ ডিসেম্বর ২০২৫, ২২:৩৯ আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ২২:৩৯

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্রকে আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তার কন্যা শিশু আয়েশাকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মৌন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা।

রবিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে জগন্নাথ হল থেকে মৌন মিছিল শুরু করে শিক্ষার্থীরা টিএসসি হয়ে মল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে জগন্নাথ হল সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব বর্মন বলেন, “প্রতিটি ধর্ম শান্তির বার্তা দেয়। অথচ কিছু উগ্রবাদী গোষ্ঠী ধর্ম অবমাননার নাটক সাজিয়ে মানুষ হত্যা করছে। দিপু চন্দ্রকে এভাবেই পুড়িয়ে হত্যা করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আগুনে পুড়ে মারা গেছে সাত বছরের শিশু আয়েশা। তার কী অপরাধ ছিল?”

তিনি আরও বলেন, “ধর্ম অবমাননার নামে মব তৈরি করা এখন বাংলাদেশে একটি কালচারে পরিণত হয়েছে। এটি বন্ধ না হলে সমাজ আরও সহিংস হয়ে উঠবে।”

পল্লব বর্মন দিপু হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিহত দিপুর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানান। একইসঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার শিকার শিশু আয়েশার হত্যার সুষ্ঠু বিচারেরও দাবি করেন তিনি।

মৌন মিছিল শেষে আন্দোলনকারীরা ‘দিপু চন্দ্রকে পুড়িয়ে মারে—ইন্টারিম কী করে?’, ‘তুমি কে আমি কে—দিপু, দিপু’, ‘তুমি কে আমি কে—আয়েশা, আয়েশা’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় দিপু ও আয়েশা হত্যার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইল ছবি কালো করে ভিডিওবার্তা পোস্ট করার আহ্বান জানান জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি।

/আরআইজে/
সম্পর্কিত
‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’, বলার দুদিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ
সর্বশেষ খবর
দীর্ঘদিন পর ভালো অনুভব করছেন নাহিদ রানা
দীর্ঘদিন পর ভালো অনুভব করছেন নাহিদ রানা
হঠাৎ এক্সের সঙ্গে দেখা হলে কী করবেন
হঠাৎ এক্সের সঙ্গে দেখা হলে কী করবেন
অস্ট্রেলিয়া দলে নতুন পেস বোলার, প্রথম দিনেই গড়লেন রেকর্ড
অস্ট্রেলিয়া দলে নতুন পেস বোলার, প্রথম দিনেই গড়লেন রেকর্ড
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী হৃদয় গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী হৃদয় গ্রেফতার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল