সুষ্ঠু ও শান্তিপূর্ণ জকসু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের ৮ নির্দেশনা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জানুয়ারি ২০২৬, ১৮:৩৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৮:৩৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৮ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো জানানো হয়। 

নির্বাচন চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিম্নোক্ত নিয়মগুলো কার্যকর থাকবে— ১) ভোট প্রদানের উদ্দেশ্যে শিক্ষার্থীরা কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট (প্রধান ফটক) দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন; ২) ভোট প্রদান শেষে শিক্ষার্থীদের অবশ্যই ২ ও ৩ নম্বর গেইট দিয়ে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করতে হবে; ৩) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ের আগেই শুধুমাত্র ২ নম্বর গেইট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে; ৪) কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে প্রবেশ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া ভোট চলাকালীন সময়ে তারা ক্যাম্পাসের বাইরে যাতায়াত করতে পারবেন না; ৫) বিশ্ববিদ্যালয়ের ব্যাংক গেইট ও পোগোজ স্কুল গেইট নির্বাচন চলাকালীন সম্পূর্ণ বন্ধ থাকবে; ৬) ক্যাম্পাসে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যরা ভোটগ্রহণ চলাকালীন বাইরে ঘোরাফেরা করতে পারবেন না; ৭) যে-কোনও জরুরি পরিস্থিতি সামাল দিতে ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ক্যাম্পাসে মেডিক্যাল টিম অবস্থান করবে; ৮) নির্বাচনি দায়িত্বে নেই এমন সব কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে। 

তিন দফা স্থগিত হওয়ার পর আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) কাঙ্ক্ষিত জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ