বিইউবিটিতে শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিইউবিটি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১৬:৩২ আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৬:৩৯

বিইউবিটিতে শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী পালিত ইংরেজি ভাষার বিখ্যাত সাহিত্যিক ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ইংরেজি বিভাগ।
গত বৃহস্পতিবার (৩১ মার্চ) মিরপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শেক্সপিয়ারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়।
‘শেক্সপীয়ার: আমাদের সমসাময়িক’ শীর্ষক ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
তিনি বলেন, শেক্সপিয়ার তার মানবিক গুণাবলী এবং জনপ্রিয়তার জন্য আমাদের দৈনন্দিন আলোচনার অংশ হয়ে আছেন।
সেমিনারে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সভাপতি এ এফ এম সারওয়ার কামাল, অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, প্রক্টর অধ্যাপক মিঞা লুত্ফার রহমান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হক, ইংরেজি বিভাগের প্রধান ড. মো. মহসিন রেজা, সহকারী অধ্যাপক মুশফেকা দিবা ও আমানি খন্দকার, প্রভাষক ফারহানা ভুঁইয়া, দিলরুবা ও জাকিয়া সুলতানা প্রমুখ।
/এসএনএইচ/  

সম্পর্কিত
বিইউবিটিতে ফল ২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিইউবিটিতে জাতীয় এআই অলিম্পিয়াড সম্পন্ন
‘বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়’
সর্বশেষ খবর
রাজধানীতে মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রা করবে এনসিপি
রাজধানীতে মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রা করবে এনসিপি
আবারও এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
আবারও এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য ১৪১০ কোটি টাকা বরাদ্দ চায় বিএমইউ
সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য ১৪১০ কোটি টাকা বরাদ্দ চায় বিএমইউ
বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলায় প্রস্তুত ইরান
বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলায় প্রস্তুত ইরান
সর্বাধিক পঠিত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা