বিইউবিটিতে ফল ২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
২২ জুলাই ২০২৫, ০৫:১২আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৫:১২

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিইউবিটি) বেড়িবাঁধ সংলগ্ন স্পোর্টস কমপ্লেক্সে ফল ২০২৫ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের মুখরিত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। তিনি তার অনুপ্রেরণামূলক বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং গুণগত শিক্ষা, নৈতিকতা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণার সুযোগ-সুবিধাগুলো সর্বোচ্চভাবে কাজে লাগাতে আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. আবু সালেহ। তিনি মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদানে বিইউবিটির প্রতিশ্রুতিশীল ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মূল্যবোধে উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, "আধুনিক পাঠ্যক্রম, গবেষণাভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক পরিবেশ তৈরির মাধ্যমে  বিইউবিটিকে একটি শিক্ষার্থী ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে আরও দূরে এগিয়ে নিতে চাই।"

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ তার স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা প্রদান করেন এবং জ্ঞান অর্জনের উৎকর্ষে পৌঁছানোর ক্ষেত্রে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভিন্ন অনুষদের ডিনগণ সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম