ঢাবিতে খামেনির গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

ঢাবি প্রতিনিধি
০২ মার্চ ২০২৬, ০০:৩৭আপডেট : ০২ মার্চ ২০২৬, ০০:৩৭

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে রবিবার (১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে ঢাবির ভিসি চত্বর এলাকায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

জানাজা উপলক্ষে রাত ১০টা থেকেই ভিসি চত্বর এলাকায় ভিড় করে শিক্ষার্থীরা। এ সময় তারা ‘ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘শহীদ খোমেনি, লউ লউ লউ সালাম’, ‘খামেনির স্মরণে, ভয় করিনা মরণে’, ‘মার্কিন সাম্রাজ্যবাদ, ধ্বংস হোক, নিপাত যাক’ সহ নানা স্লোগান দেন।

জানাজা শেষে ঢাবি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে সাদিক কায়েম বলেন, “আজকে সারা বিশ্বব্যাপী মুসলমানদের ওপর জুলুম, নির্যাতন, নিপীড়নের কারণ হলো মুসলিম বিশ্ব অনেক বেশি বিভাজনে লিপ্ত।” এ সময় তিনি বাংলাদেশ থেকে মুসলিম বিশ্বের সকল যুবক ও রাষ্ট্রপ্রধানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, “ঢাকা থেকে আমরা যে নেতৃত্ব দিবো, সেই নেতৃত্বের মাধ্যমে আগামীর ফিলিস্তিন মুক্ত হবে। কাশ্মীরের মজলুমরা আজাদি পাবে, উইঘুরের মুসলিমরা আজাদি পাবে, রাখাইনের মজলুমরা মুক্তি পাবে, ইরানের মজলুমরা মুক্তি পাবে। আমাদের আদর্শিক অমিল থাকতে পারে, কিন্তু অন্যায়, জুলুম ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। আমরা যদি চুপ থাকি, তাহলে ঠিক একই হামলা আমার দেশের ওপর হবে, মুসলমানদের ওপর হবে।”

/এসএন/এবিএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
ইরান যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, দাবি নেতানিয়াহুর
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের