ঢাবির হলে ছাত্রের গোসলের ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত শিক্ষার্থী আটক

ঢাবি প্রতিনিধি 
১৪ মার্চ ২০২৬, ২০:৪৯আপডেট : ১৪ মার্চ ২০২৬, ২০:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে এক ছাত্রের গোসলের ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আটক শিক্ষার্থীর নাম মোসাদিকুর। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) ছাত্র বলে জানা গেছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিজয় একাত্তর হল সংসদের সহ-সভাপতি (ভিপি) হাসান আল বান্না বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষার্থীকে আটক করা হয় এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।

হাসান আল বান্না জানান, বহিরাগত ওই শিক্ষার্থী লুকিয়ে বিজয় একাত্তর হলে প্রবেশ করে এক শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ করছিলেন। এসময় অন্য শিক্ষার্থীরা দেখতে পেয়ে তাকে আটক করেন। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাত ৮টার দিকে বলেন, “এ বিষয়ে কোনও অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। বিষয়টি মীমাংসা হয়েছে। আটক শিক্ষার্থীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।”

/এম/  
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম