ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল 

ঢাবি প্রতিনিধি 
২২ মার্চ ২০২৬, ২৩:৩০আপডেট : ২২ মার্চ ২০২৬, ২৩:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘রাজবন্দিদের মুক্তি’ ও ‘পুলিশ হত্যার বিচার’ দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের পর ক্যাম্পাসে এটিই তাদের প্রথম প্রকাশ্য মিছিল।

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন, রবিবার (২২ মার্চ) ভোরে এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ অনুযায়ী, প্রায় ১০-১৫ জন নেতাকর্মী মিছিলে অংশ নেন। তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সময় অবস্থান করে দ্রুত এলাকা ত্যাগ করে। পরবর্তীকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে এই মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, ভোর ৬টা থেকে সাড়ে ৬টার দিকে ১০-১৫ জনের একটি দল মেট্রোরেল স্টেশন থেকে নেমে রাজু ভাস্কর্যের সামনে এসে মিনিটখানেক অবস্থান করে দ্রুত সটকে পড়ে। তিনি বলেন, “আমি ভিডিওটি দেখেছি, তবে সেখানে পরিচিত কাউকে শনাক্ত করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মচারী বা তাদের সন্তানরা এর সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের একটি বিশেষ ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে।”

এদিকে ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের ‘অপতৎপরতা’ এবং পুলিশের ‘নির্লিপ্ততা’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনের একটি প্রতিনিধিদল রবিবার সন্ধ্যায় শাহবাগ থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলেন।

আলোচনা শেষে ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান গণমাধ্যমকে বলেন, “শিক্ষার্থীরা যখন ঈদের ছুটিতে পরিবারের কাছে, সেই সুযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ব্যানার নিয়ে মিছিল করার দুঃসাহস দেখিয়েছে। মিছিলের ৮-৯ ঘণ্টা পার হলেও পুলিশ-প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।” তিনি আরও জানান, পুলিশ কয়েকজনকে শনাক্ত করার দাবি করেছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের পক্ষ থেকে আপডেট জানানোর কথা রয়েছে।

ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “রাজবন্দিদের মুক্তি, পুলিশ হত্যার বিচার ও বাংলাদেশ ছাত্রলীগের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।”

উল্লেখ্য, গত বছর ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। 

/এসটি/ 
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
বিশ্বকাপ ফাইনালে ঢাবি ক্যাম্পাসে নিয়ন্ত্রিত থাকবে বহিরাগত প্রবেশ
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি