ঢাবিতে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে কুকুরের মৃত্যু

ঢাবি প্রতিনিধি 
২৫ মার্চ ২০২৬, ২২:৫১আপডেট : ২৫ মার্চ ২০২৬, ২২:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলের সামনে জমে থাকা বিদ্যুতায়িত বৃষ্টির পানিতে একটি কুকুরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যার বৃষ্টির পর হলের গেটের সামনে সড়কে পানি জমে ছিল। রাত পৌনে ৯টার দিকে দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটি জমে থাকা পানিতে ঢুকতেই মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ইসরাফিল আলম জানান, হলের ভেতরে ঢোকার সময় তিনি জমে থাকা পানি এড়িয়ে চলছিলেন। তখন পেছন থেকে একটি তীব্র চিৎকার শুনতে পান। তিনি বলেন, “হলের ভেতরে ঢোকার সময় কুকুরটির তীক্ষ্ণ চিৎকার শুনি। ফিরে তাকিয়ে দেখি, দু’বার হাঁফ ছেড়ে কুকুরটি সেখানেই মারা যায়।”

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ঘটনাস্থলের কাছে তিনি ও আরও দুজন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। তাদের যেকোনও একজনের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারতো।

ইসরাফিল আলম জানান, কাছের একটি ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার খোলা অবস্থায় ছিল এবং লাইট চুরির পর ঢিলেঢালা ভাবে টেপ দিয়ে জোড়া দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানিতে তার খুলে গিয়ে পানি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। ঘটনার পর ল্যাম্পপোস্টের নিচ থেকে ধোঁয়াও বের হতে দেখা যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, কুকুরটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, তবে সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, “সমস্যার উৎস চিহ্নিত করতে ইলেকট্রিশিয়ানরা ঘটনাস্থলসহ ক্যাম্পাসের অন্যান্য স্থানও পরিদর্শন করছেন।”

/এম/  
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ