নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি

জবি প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ১৮:৩৯আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৮:৩৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য ও জাহিদ হাসান।

সোমবার (৬ এপ্রিল) ওই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক রইছ উদ্দিন বরাবর স্মারকলিপি দেন জকসুর এই দুই কার্যনির্বাহী সদস।‍

আবেদনপত্রে জকসুর পক্ষ থেকে বলা হয়, মাতৃত্বকাল একজন নারী শিক্ষার্থীর জীবনের অত্যন্ত সংবেদনশীল সময়। এ সময়ে শারীরিক, মানসিক ও সামাজিক নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। এর কারণে নিয়মিত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে।

আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, এ ধরনের পরিস্থিতিতে অনেক নারী শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিতভাবে একাডেমিক কার্যক্রম থেকে পিছিয়ে পড়েন এবং সেশন জটসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তাই তাদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি।

জকসুর প্রস্তাবনায় আরও বলা হয়, নারী শিক্ষার্থীদের জন্য চার থেকে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু করা, ছুটিকালীন সময়ে উপস্থিতিতে শিথিলতা প্রদান, প্রয়োজন অনুযায়ী পরীক্ষা স্থগিত বা বিকল্প পরীক্ষার সুযোগ রাখা এবং ছুটি শেষে নির্বিঘ্নে একাডেমিক কার্যক্রমে ফিরে আসার জন্য সহায়ক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে জকসুর নেতারা বলেন, শিক্ষাবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে মাতৃত্বকালীন ছুটির মতো মানবিক নীতিমালা প্রণয়ন সময়ের দাবি। তারা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদয় দৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী