ই-মেইল ভেরিফিকেশন জটিলতা: ঢাবি প্রশাসনের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ‘প্রশিক্ষণ’ কর্মসূচি

ঢাবি প্রতিনিধি 
০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জটিলতার কারণে একাধিক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার সুযোগ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ‘মেইল ভেরিফিকেশন’ ও ‘কল রিসিভ’ সংক্রান্ত একটি ব্যঙ্গাত্মক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের মূল ফটকের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ব-চেতন শিক্ষার্থীবৃন্দ’ প্ল্যাটফর্মের ব্যানারে এই প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাসিবুল আলম তাহিন বলেন, “রেজিস্ট্রার ভবনের কাজের ধারা শিক্ষার্থীদের জন্য ক্রমেই সমস্যাজনক হয়ে উঠছে। কয়েকদিন আগে ইমেইল ভেরিফিকেশন না হওয়ায় এক শিক্ষার্থীর বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল হয়ে গেছে। তাই আমরা ভেবেছি, অফিসারদের ই-মেইল ভেরিফাই করা ও কীভাবে কল রিসিভ করতে হয়—তা শেখানো উচিত। এটি একটি ব্যঙ্গাত্মক প্রতিবাদ।”

একই বিভাগের শিক্ষার্থী অর্ক বড়ুয়া বলেন, “বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে ঢাবি শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় সনদপত্র যাচাইকরণে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সাড়া না পাওয়ায় দুই শিক্ষার্থী ভর্তি হতে পারেননি, তাদের আবেদন বাতিল করা হয়েছে।”

তিনি বলেন, “দেশের প্রয়োজনে একজন শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য গেলে তাদের পথ সহজ করা এবং খরচ কমানোর দিকে নজর দেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “এর আগে প্রশাসনিক ভবনে নানা ধরনের হয়রানির ঘটনাও ঘটেছে। এসবের প্রতীকী প্রতিবাদ হিসেবেই আজকের এই আয়োজন।”

/এম/  
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের