টিএসসিতে নারী হেনস্তাকারী ঢাবি শিক্ষার্থীর হলে সিট বাতিল

ঢাবি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৬, ১৯:০৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৯:০৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় দুই নারীকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষারের আবাসিক সিট বাতিল করেছে বিজয় একাত্তর হল প্রশাসন। গতকাল বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসি মোড়ের রাজু ভাস্কর্য এলাকায় ২৪ ফেব্রুয়ারির ঘটনায় জড়িত থাকার কারণে তুষারকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয় মাসের জন্য বহিষ্কার করেছে। প্রক্টর অফিসের ১০ মার্চের স্মারকের আলোকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তার বরাদ্দকৃত সিট বাতিল করা হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে তুষারকে হলের পরিচয়পত্র, কক্ষের চাবি ও অন্যান্য সামগ্রী জমা দিয়ে হল ত্যাগ করতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন ২৬ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারীদের সঙ্গে থাকা দুই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ১০ মার্চ তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।

/এবিএম/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী