ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৬, ১৯:২৩আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৯:৫৪

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। জুলাই নিয়ে কোনও ধরনের বিচারহীনতা চলবে না বলেও মিছিল থেকে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রশক্তির নেতারা।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে কফিন মিছিল শুরু হয়। মিছিলটি মধুর ক্যানটিন, মল চত্বর ও ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সিনিয়র সহসভাপতি হাসিব আল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাঈম আবেদিন, জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূর আলম হাসান ও সাধারণ সম্পাদক যাবের বিন নূর উপস্থিত ছিলেন।

কফিন মিছিল ও সংহতি সমাবেশে বক্তারা

এছাড়াও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা, সাধারণ সম্পাদক মুহতাসিম ফুয়াদ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ইমরান ভুঁইয়া তাসকিন, মুখ্য সংগঠক এবি প্রীতম, সরকারি তিতুমীর কলেজ শাখার সদস্য সচিব আল নোমান নিরব এবং সরকারি কবি নজরুল কলেজ শাখার আহ্বায়ক মেহেদী আকন্দসহ সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ‘আমাদের মধ্যে বিভিন্ন রকমের আদর্শিক ভেদাভেদ থাকতে পারে, কিন্তু জুলাইয়ের গণহত্যার বিচারের দাবিতে আমরা এক আছি, আজকের এই সমাবেশে সেটা প্রমাণিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের (আওয়ামীপন্থি) নীল দলের সকল শিক্ষককে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আজকের সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, যারা এই জুলাই গণহত্যার পক্ষে ছিল, কাউকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকে পড়ানোর সুযোগ দেওয়া যাবে না। একই সঙ্গে যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল, তাদের সবার সনদ এবং ছাত্রত্ব বাতিল করতে হবে।’

মিছিলে ছাত্রশক্তির নেতাকর্মীরা

সমাবেশে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, জুলাইকে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; জুলাইকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আর জুলাইকে ধারণ করার অর্থ হলো, গত দেড় দশকের বেশি সময় চালানো নির্মম নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ও বাকস্বাধীনতা হরণের ইতিহাসকে স্মরণ রাখা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া।

তিনি আরও বলেন, ‘যে ফ্যাসিস্ট শক্তি জনগণের অধিকার হরণ করেছিল, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অটুট। এই সমাবেশ থেকে আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, জুলাইয়ের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার দ্রুত কার্যকর করা হোক এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়া হোক।’

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, ‘আমরা বর্তমান সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জুলাই নিয়ে কোনও বিচারহীনতা চলবে না। আপনারা ইতোমধ্যে গণভোট নিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছেন, দ্বিতীয়বার আর কোনও প্রতারণার সুযোগ আপনাদের দেওয়া হবে না।’

/এএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?