এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২ নভেম্বর: উপাচার্য

জবি প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৬, ১৫:৫৪আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৬:১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো রইছ উদ্দীন বলেছেন, ২ নভেম্বর বেগম খালেদা জিয়া এ বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেন এবং ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২ নভেম্বর।

শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, আগামী বিশ্ববিদ্যালয় দিবসের আগেই বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হবে। এ বিশ্ববিদ্যালয় দিবসে আমরা শিল্পী জেমসকে আনার পরিকল্পনা করছি। জবিকে অন্তরে ধারণ করলে আপনারা সবাই একত্রিত হবেন।

তিনি বলেন, জবি থেকে সংসদ সদস্য রয়েছেন; তাদের সবাইকে নিয়ে একটি সংবর্ধনার আয়োজনের চেষ্টা করা হবে। তারা তাদের মানসিকতা নিয়ে পাশে দাঁড়ালে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করা সহজ হবে।

তিনি আরও বলেন, একজন পিতার কাছে ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তার সন্তান তাকে ছাড়িয়ে যায়। আজ আমারও সেই আনন্দ অনুভূত হচ্ছে, কারণ অভিভাবক হিসেবে আমার শিক্ষার্থীরা আমাদেরও ছাড়িয়ে গেছেন। আমরা সবাইকে নিয়ে সামনে এগোতে চাই। এখানে কোনও রাজনৈতিক চর্চা হবে না; আমরা সবাই একটি পরিবার।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

উল্লেখ্য, প্রতি বছর ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হতো। তবে বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে গত বছর ২৭ অক্টোবর দিবসটি পালিত হয়।

/আরকে/
সম্পর্কিত
জবিতে ৬৪২ গবেষককে ৯৬ লাখ টাকার গবেষণা অনুদান 
জবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক শাওলী মাহবুব
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান
দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিলো কারা?
দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিলো কারা?
সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা মালিকদের
সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা মালিকদের
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী