প্রাথমিক শিক্ষায় সাংস্কৃতিক চর্চা বাড়াতে নতুন উদ্যোগ সরকারের: ববি হাজ্জাজ

‎জবি প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ১৬:২৪আপডেট : ২৫ জুন ২০২৬, ১৬:২৪

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষায় সাংস্কৃতিক চর্চা বাড়াতে সরকার চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে সাংস্কৃতিক শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। এতে আবৃত্তি, কিরাত, নাচ, নাটক ও সংগীতসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের সুযোগ থাকবে। শিক্ষার্থী ও অভিভাবকরা নিজেদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করতে পারবেন। সাংস্কৃতিক শিক্ষা নিয়ে অপ্রয়োজনীয় বিতর্কের কোনও সুযোগ নেই।‎

‎বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‎

ববি হাজ্জাজ বলেন, সংগীত মানুষের জীবনের গভীরতম অনুভূতির সঙ্গে জড়িত। মানুষ দুঃখ, আনন্দ, প্রেম কিংবা আবেগের মুহূর্তে সংগীতের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে। মানুষের সুখ-দুঃখ, ব্যথা-বেদনা ও ভালোবাসার প্রকাশে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।‎

‎তিনি বলেন, দেশে অনেক সময় সংস্কৃতি ও ধর্মকে জোর করে পরস্পরের বিপরীতে দাঁড় করানো হয়। অথচ আধ্যাত্মিকতা, ইতিহাস ও মানবিক অনুভূতির প্রকাশে সংগীতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মের ইতিহাসেও সংগীতের মাধ্যমে মানুষকে সৃষ্টিকর্তার নৈকট্যের পথে উদ্বুদ্ধ করার বহু উদাহরণ রয়েছে।

‎‎রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের অবদানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশে তাদের অবদান অপরিসীম। নতুন প্রজন্ম তাদের নিজস্ব অভিজ্ঞতা ও চিন্তার আলোকে রবীন্দ্রনাথ, নজরুলসহ অন্যান্য শিল্প-সাহিত্যকে নতুনভাবে ব্যাখ্যা করবে; যা স্বাভাবিক এবং ইতিবাচক।

‎ভাষা প্রসঙ্গে তিনি বলেন, ভাষা একটি ক্রমবিবর্তনশীল বিষয়। সময়ের সঙ্গে ভাষার ব্যবহার ও প্রকাশভঙ্গি পরিবর্তিত হলেও শিক্ষাঙ্গনে প্রমিত বাংলার ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

‎অনুষ্ঠানে সংগীত, চারুকলা ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, ভবিষ্যতে এসব বিভাগের গ্র্যাজুয়েটদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার সুযোগ আরও সহজ করার বিষয়ে সরকার কাজ করছে।

‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

/আরকে/
সম্পর্কিত
প্রাথমিক শিক্ষায় জাপানি পদ্ধতি প্রয়োগ করতে চান প্রতিমন্ত্রী
‘প্রাথমিকের সব শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে’ 
প্রাথমিক শিক্ষায় আসছে বড় পরিবর্তন, শুরু হলো ২০২৮ কারিকুলাম সংস্কারের যাত্রা
সর্বশেষ খবর
খালাস পেয়ে আরিফুল হক ও বাবর বললেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’
খালাস পেয়ে আরিফুল হক ও বাবর বললেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’
‘চার মাসের মধ্যে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে দেশ’
‘চার মাসের মধ্যে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে দেশ’
যুদ্ধের আগের অবস্থায় ফিরলো তেলের দাম
যুদ্ধের আগের অবস্থায় ফিরলো তেলের দাম
এফ গ্রুপে শীর্ষস্থানের দৌড়ে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন
এফ গ্রুপে শীর্ষস্থানের দৌড়ে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন
সর্বাধিক পঠিত
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল