ইউডা’র বাংলা শোভাযাত্রার প্রস্তুতি সম্পন্ন

হাসনাত নাঈম, ইউডা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৬, ১৮:৫৯আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৯:০০

IMG_5069

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরেই শুরু হবে বাঙালির প্রাণের উৎসব ‘র্বষবরণ’। সে উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে’র (ইউডা) চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে নববর্ষের ‘বাংলা শোভাযাত্রা’র সাজসরঞ্জাম তৈরিতে। কাগজ কেটে কেউ বানাচ্ছে মুখোশ, আবার কেউ ফেস্টুন। রঙের প্রলেপ পড়ছে সাজসজ্জার উপকরণে। চারদিকে ছড়িয়ে আছে লাল, নীল, হলুদ, কমলা ও সাদা রঙের কোটা। কাজের ফাঁকে ফাঁকে চলছে আড্ডা।

নববর্ষের দিন ১৪ এপ্রিল সকাল ১১টায় বাংলা শোভাযাত্রা শুরু হবে।  ইউডা চারুকলা অনুষদ থেকে বের হয়ে শোভাযাত্রাটি ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।

দুপুরে চারুকলা অনুষদে ঢুকতেই দেখা গেল শেষ সময়ের কাজ গুলো গুছিয়ে নিতে ব্যস্ত শিক্ষার্থীরা। ময়ূর, বাঘ, হাতি, ঘোড়া, পাখিসহ নানান লোকজ মোটিফের মুখোশ ও ফেস্টুন তৈরি করছে চারুকলা শিক্ষার্থীরা। শোভাযাত্রায় থাকছে বিরাট আকারের টেপাপুতুল, বাঘ, হাতি, ঘোড়া ও পাখি।

চারুকলা অনুষদের ১১তম সেমিষ্টারের শিক্ষার্থী মো: মাইনুল ইসলাম বলেন, গত দশ দিন যাবৎ ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীর অক্লান্ত পরিশ্রম আর শিক্ষকদের সহযোগিতায় বাংলা শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমাদের সকলের পরিশ্রম সার্থক হবে আগামীকালের নববর্ষের ‘বাংলা শোভাযাত্রা’ সুষ্ঠভাবে সমাপ্তির মাধ্যমে। শোভাযাত্রার জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে নিজের তৈরি করা মুখোশ ও ফেস্টুন বিক্রয়ের মাধ্যমে।

IMG_5085

ইউডা চারুকলা অনুষদের প্রধান, অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ বলেন, ২০০৩ সাল থেকে ইউডা চারুকলা অনুষদ বৈশাখীতে ‘বাংলা শোভাযাত্রা’র আয়োজন করে যাচ্ছে। এই শোভাযাত্রায় সোডা, কোডা ও ইউডা পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে। সেই সাথে অংশ নেয় ধানমন্ডিবাসীও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ না করেও যেন মানুষ সেই স্বাদ গ্রহণ করতে পারে সেজন্য আমরা এই আয়োজন করার চেষ্টা করছি। ভবিষ্যতে বড়ধরনের শোভাযাত্রা এই ধানমন্ডিতে হবে, আমরা এটা স্বপ্ন দেখি। সেই লক্ষে ১০দিন যাবৎ ইউডা চারুকলার শিক্ষার্থীরা স্ব-অর্থায়নে এই আয়োজন করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমি আশা করছি ইউডা পরিবারের সকলে বাংলা শোভাযাত্রায় অংশগ্রহণ করে শোভাযাত্রাটি সার্থক করবে।

 /এফএএন/

সম্পর্কিত
ইউডায় ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা: আগামী প্রজন্মের অনুপ্রেরণা’ শীর্ষক সেমিনার
নির্বাচন নিয়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
ইউডার সিএসই অনুষদের ৩২ তম ব্যাচের র‌্যাগ ডে অনুষ্ঠিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান