বাউবির ট্রেজারার হলেন জবি অধ্যাপক শেখ রফিকুল ইসলাম

জবি প্রতিনিধি 
২৭ জুলাই ২০২৬, ২৩:৪৭ আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২৩:৪৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামকে। 

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৫(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্ত অনুযায়ী, ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ, যেটি আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। এছাড়া তিনি উপর্যুক্ত পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন ও সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। 

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। 

/এসটি/ 
সম্পর্কিত
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে বিভাগসেরা: ১৮তম বিজেএসে সিভিল জজ হলেন শান্তু
সরকারি চাকরিতে রাজনৈতিক ‘পরিচয়ভিত্তিক বৈষম্য’ বন্ধের দাবি জকসুর
জবির ক্যাফেটেরিয়ায় খাবার তৈরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
‘এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়’
‘এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়’
নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
বোকা প্রশ্নে লজ্জা কীসের, আজ তো সেই দিন!
বোকা প্রশ্নে লজ্জা কীসের, আজ তো সেই দিন!
মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’