যেসব সাংবাদিক ছাত্রলীগের জন্য মায়াকান্না দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো: রাকসুর ভিপি

রাবি প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ০২:০৪ আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০২:০৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগ কর্মীকে ‘ডিফেন্ড’ করে সংবাদ প্রকাশ করেছেন- এমন অভিযোগ তুলে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।

একই সঙ্গে রাকসু কার্যালয়ে হামলার ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরে সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনেরও সমালোচনা করেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাকসু ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সোমবার রাকসু কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্ড করে অনেকে নিউজ করেছেন। তাদের প্রতি অনেক মায়াকান্না দেখিয়েছেন। ওই সাংবাদিক এখানেও অনেকে আছেন। আমরা তাদের জড়ো করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

তিনি আরও বলেন, আপনারা বলছেন আমরা হামলা করেছি। এটা কোন ধরনের কথা? তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। আপনারা হামলা শব্দটি বলতে এত কাঁপাকাঁপি করেন কেন?

সংবাদ সম্মেলনে রাকসু ভিপি

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের বের করে আনার অভিযোগ প্রসঙ্গে ভিপি বলেন, আপনারা বলছেন, লাইব্রেরিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের আমরা বের করে এনেছি, এতে ২০-২৫ মিনিট তাদের পড়াশোনা নষ্ট হয়েছে। কিন্তু কোনও শিক্ষার্থী তো আমাদের বলেনি যে, ভাই, আপনারা আমার ২০-২৫ মিনিট নষ্ট করে দিয়েছেন। সাংবাদিকরাই বিষয়টিকে অতিরঞ্জিত করছেন। মনে হচ্ছে, তারা ২৪ ঘণ্টাই পড়াশোনা করে, আর ওই ২০-২৫ মিনিট নষ্ট হওয়াই সবচেয়ে বড় বিষয়।

সংবাদ সম্মেলনে এ সময় রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির, তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিবসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

/এএম/ইউএস/
সম্পর্কিত
পূর্বাচলের ভিডিওতে পুলিশ-মিডিয়ায় নৈতিকতার অভাবের প্রতিচ্ছবি 
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না রাবির সেই শিক্ষার্থীকে
গুরুতর আহত সেই শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠালো রাবি প্রশাসন
সর্বশেষ খবর
চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর, বিএনপি নেতার ভিডিও ভাইরাল
চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর, বিএনপি নেতার ভিডিও ভাইরাল
ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের
ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের
ভারতের উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, সতর্কতা জারি
ভারতের উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, সতর্কতা জারি
‘স্বর্গের দুয়ার’ যেন ইউরোপের পাহাড়ে, পর্যটকদের পছন্দের ৮ অসাধারণ জাগয়া
‘স্বর্গের দুয়ার’ যেন ইউরোপের পাহাড়ে, পর্যটকদের পছন্দের ৮ অসাধারণ জাগয়া
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি