ঢাবি শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৮

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও পরিচ্ছন্ন ও ঝুঁকিমুক্ত রাখতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ‘ডেঙ্গু ফ্রি ডিইউ ফটো হান্ট’ নামে একটি কর্মসূচি শুরু হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি সিভিক ইনিশিয়েটিভের আয়োজনে আগামী ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।

আয়োজকেরা জানান, ‘Find. Click. Report.’ প্রতিপাদ্যে পরিচালিত এই উদ্যোগে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ছবি ও তথ্যের মাধ্যমে সেগুলো তুলে ধরতে পারবেন। আবাসিক হল, অ্যাকাডেমিক ভবন ও আশপাশের এলাকায় দীর্ঘদিন জমে থাকা পানি, ফুলের টবের পাত্র, পরিত্যক্ত সামগ্রী বা অন্যান্য পানিবদ্ধ স্থানগুলো এ কার্যক্রমের আওতায় গুরুত্ব পাবে।

কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীদের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানের ছবি তুলতে হবে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট স্থানের অবস্থান, সমস্যার সংক্ষিপ্ত বিবরণ এবং স্থানটি দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন ও ঝুঁকিমুক্ত রাখার বিষয়ে নিজস্ব পরামর্শ যুক্ত করতে হবে। পরে নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার করে ছবিটি নিজেদের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করতে হবে।

নির্ধারিত হ্যাশট্যাগগুলো হলো— #FindClickReport, #DengueFreeDUCampus এবং #DhakaUniversityCivicInitiative।

আয়োজকদের ভাষ্যম‌তে, এটি শুধু একটি ফটো প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত একটি ‘ক্রাউডসোর্সড ক্যাম্পাস রিপোর্টিং ইনিশিয়েটিভ’। এর মাধ্যমে ক্যাম্পাসের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত চিহ্নিত করা এবং সেগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করা সম্ভব হবে।

প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচন করা হবে অংশগ্রহণকারীদের পোস্টে প্রাপ্ত লাইক, কমেন্ট ও শেয়ারের সম্মিলিত সংখ্যার ভিত্তিতে। তবে শুধু অনলাইন সম্পৃক্ততাই নয়, ছবির প্রাসঙ্গিকতা, সমস্যার গুরুত্ব, অবস্থান শনাক্তকরণের নির্ভুলতা এবং স্থায়ী সমাধানসংক্রান্ত মতামতও মূল্যায়নের আওতায় থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য যথাক্রমে ১২ হাজার, ৮ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের বই ও গাছের চারা দেওয়া হবে। অংশগ্রহণকারীদের জন্য থাকবে ‘ইউনিভা‌র্সি‌টি হি‌রো সা‌র্টি‌ফি‌কেট’।

উদ্যো‌গের বিষ‌য়ে ছাত্রদল‌ নেতা তরিকুল  ইসলাম তা‌রিক বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; সচেতন নাগরিক হিসেবে শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি ছবি বা একটি তথ্য অনেক সময় সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত ও প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ক্যাম্পাসের প্রতি দায়িত্ববোধ, পরিবেশ সচেতনতা এবং নাগরিক অংশগ্রহণের সংস্কৃতি গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর আত্মহত্যা, ক্যাম্পাসে বিক্ষোভ
দুই মেডিক্যাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি
চার বছরের স্নাতকে ৬ বছর, সেশনজটে রাবির শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
৮ দফা যেকোনও সময় এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান
৮ দফা যেকোনও সময় এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান
‘কাকা, একটা বাচ্চা পড়ে আছে’, যেভাবে পাওয়া গেলো অপ্রতিমের মরদেহ
‘কাকা, একটা বাচ্চা পড়ে আছে’, যেভাবে পাওয়া গেলো অপ্রতিমের মরদেহ
‘ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষ হলে রাজধানীর সঙ্গে যোগাযোগ নিরাপদ হবে’’
‘ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষ হলে রাজধানীর সঙ্গে যোগাযোগ নিরাপদ হবে’’
হোটেলে খেয়ে প্রাইভেটকার নিয়ে মহাসড়কে উঠতেই বাসের ধাক্কা, নিহত ৪
হোটেলে খেয়ে প্রাইভেটকার নিয়ে মহাসড়কে উঠতেই বাসের ধাক্কা, নিহত ৪
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা