অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী

কুবি প্রতিনিধি 
১৪ অক্টোবর ২০২৬, ০২:০৪ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সনদ উত্তোলনে জটিলতায় পড়া শিক্ষার্থী মুজিবুর রহমান অবশেষে সনদ পেয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সনদ হাতে পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সনদ পাওয়ার পর মুজিবুর রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে সার্টিফিকেট হাতে পেলাম। এই দীর্ঘ পথচলায় যারা পাশে ছিলেন, সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং দোয়া করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

মুজিবুর রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিএর শিক্ষার্থী। এর আগে শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ ঘটনায় তার বিবিএ ও এমবিএ’র সনদ উত্তোলন আটকে যাওয়ার অভিযোগ সামনে আসে।

জানা যায়, ইন্টার্নশিপের ফলাফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষক সহকারী অধ্যাপক মাশিয়াত যাহিনকে ধন্যবাদ জানিয়ে মেসেজ দেন মুজিবুর রহমান। ওই মেসেজের জবাবে শিক্ষকের পাঠানো বার্তায় তিনি ‘হা হা’ রিঅ্যাক্ট দেন। বিষয়টিকে অসম্মানজনক আচরণ হিসেবে উল্লেখ করে শিক্ষকের পক্ষ থেকে বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরে লিখিত অভিযোগ দেওয়া হয়।

গত ২৫ আগস্ট মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহের নিগারের স্বাক্ষরিত অভিযোগটি রেজিস্ট্রার দফতরে জমা দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে বিভাগীয় পর্যায়ে আলোচনা হয়। এদিকে, সনদ উত্তোলন করতে গিয়ে বাধার মুখে পড়ার পর মুজিবুর রহমান প্রশাসনের বিভিন্ন দফতরে যোগাযোগ করেন। তিনি অভিযোগ করেন, এ ঘটনায় তার সনদ আটকে থাকায় চাকরির বিভিন্ন বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ হারিয়েছেন।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে গত ১৪ সেপ্টেম্বর সনদ আটকে রাখার ঘটনা খতিয়ে দেখতে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। 

পরে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম জানান, শিক্ষার্থীর সনদ আটকে রাখার বিষয়ে বিভাগীয় প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে ওই শিক্ষার্থী যেকোনও সময় সনদ নিতে পারবেন বলেও জানান তিনি।

এরই পরিপ্রেক্ষিতে আজ ১৩ অক্টোবর বিবিএ এবং এমবিএ দুইটি সার্টিফিকেট উত্তোলন করেন মুজিবুর রহমান।

/আইএএম/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উচ্চস্বরে পড়া নিয়ে সংঘর্ষে আহত ১০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সর্বশেষ খবর
লিলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আর্সেনাল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ লিলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আর্সেনাল
নির্মাণাধীন ভবন ধসে প্রাণ গেলো দুই শ্রমিকের 
নির্মাণাধীন ভবন ধসে প্রাণ গেলো দুই শ্রমিকের 
ঘরের মাঠে ম্যানইউকে হারালো আতলেতিকো
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ঘরের মাঠে ম্যানইউকে হারালো আতলেতিকো
খড় খাইলো গরুর বাছুরে, মানুষ খুন করলো মানুষকে  
খড় খাইলো গরুর বাছুরে, মানুষ খুন করলো মানুষকে  
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না