ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা, এবার দুঃখ প্রকাশ করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন

জবি প্রতিনিধি 
১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে শান্তি, শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন আলোচনা ও বিভ্রান্তি নিরসনে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বক্তব্য স্পষ্ট করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর পরিচালক এ বিষয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠান। বিবৃতিতে অবস্থান স্পষ্টের পাশাপাশি দুঃখপ্রকাশ করে প্রশাসন। বলা হয়, প্রক্টরের আহ্বানের ফলে এক অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, যার জন্য প্রশাসন দুঃখ প্রকাশ করছে। 

বিবৃতিতে জানানো হয়, ‘গত ১২ অক্টোবর রাতে জবি ক্যাম্পাসে খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় যা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত প্রক্টরের উদ্যোগে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই সমাধান করা হয়। পরবর্তীতে ঘটনার পরদিন সংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে পারস্পরিক আলোচনা ও বিবৃতি প্রদানের মাধ্যমে বিষয়টি অধিকতর সন্তোষজনকভাবে সমাধান হয়। 

‘এছাড়া ১৪ অক্টোবর কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় শিক্ষার্থীকে শোকজ প্রদানের ভিত্তিহীন অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর ও সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে প্রশাসনের অবস্থান স্পষ্ট করা হয়।

‘তদুপুরি কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় শিক্ষার্থী ১৫ অক্টোবর ক্যাম্পাসে পশু জবাইয়ের সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেন। বিষয়টি প্রক্টরের দৃষ্টিগোচর হলে তিনি সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়ে যে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি কিংবা ধর্মীয় সম্প্রীতির অবনতি এড়াতে সবাইকে এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানান। যেহেতু দুই দিন আগে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে ঘটনাকে কেন্দ্র করে যেন আর কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এই আহ্বান জানিয়েছেন। তবে প্রক্টরের এই আহ্বানের ফলে এক অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, যার জন্য প্রশাসন দুঃখ প্রকাশ করছে।

‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্পষ্ট অবস্থান হচ্ছে ক্যাম্পাসে পশু জবাইসহ যে কোনও অনুষ্ঠানাদি উদযাপনের এখতিয়ার সকলেরই রয়েছে। তবে একটি উদযাপন যেন অন্য কোন উদযাপনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সে বিষয়ে সকলেরই সচেষ্ট থাকা একান্ত প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করে, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।’ 

/এসটি/ 
সম্পর্কিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন নিষেধাজ্ঞা, জবাই করা যাবে না পশু
জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল
সর্বশেষ খবর
ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারের নিচে কী আছে, ৫০০ বছর টিকে থাকার রহস্য কী?
ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারের নিচে কী আছে, ৫০০ বছর টিকে থাকার রহস্য কী?
থাইল্যান্ডে চিকিৎসা নিতে বাংলাদেশিদের ভরসা সুরা হেলথকেয়ার
থাইল্যান্ডে চিকিৎসা নিতে বাংলাদেশিদের ভরসা সুরা হেলথকেয়ার
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
পূজার সাজে চোখেই থাকুক আকর্ষণের কেন্দ্রবিন্দু
পূজার সাজে চোখেই থাকুক আকর্ষণের কেন্দ্রবিন্দু
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’