ঢাবির জগন্নাথ হলে নির্মিত হবে ৩০ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা

ঢাবি প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে নির্মিত হতে যাচ্ছে ৩০ ফুট উচ্চতার স্থায়ী দেবী সরস্বতীর প্রতিমা। হল কর্তৃপক্ষের দাবি, নির্মাণকাজ শেষ হলে এটি হবে বিশ্বের সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা। এ স্বীকৃতি অর্জনের লক্ষ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে হল প্রশাসন।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ৩০ ফুট উচ্চতার কংক্রিটের প্রতিমাটি রবীন্দ্র ভবনের পূর্বাংশে নির্মাণ করা হবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল জানান, ৩০ ফুট উচ্চতার কংক্রিটের প্রতিমাটি নির্মিত হলে এটি হবে বিশ্বের সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা। এ স্বীকৃতি অর্জনের লক্ষ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। এ দেশ শুধু মুসলমানদের কিংবা হিন্দুদের নয়, বাংলাদেশ সবার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। সবাই সমান অধিকার নিয়ে কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।’

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ এবং সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন)। এ সময় জগন্নাথ হল সংসদ ও হল শাখা ছাত্রদলের নেতারাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার দুপুরে শাস্ত্রীয় বিধান অনুযায়ী প্রতিমা স্থাপনের ভিত্তিপূজা অনুষ্ঠিত হয়। প্রতিমাটির নকশাও প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। এর মূল নকশাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ও শিল্পী স্বপন পাল।

/এসটি/ 
সম্পর্কিত
শিক্ষার্থী সংকটে পড়তে যাচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো
ঢাবিতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি ভাই’
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
ঢাবি থেকে থানা কম্পাউন্ড: রাজধানীতে হঠাৎ সিরিজ ককটেল বিস্ফোরণে উদ্বেগ
ঢাবি থেকে থানা কম্পাউন্ড: রাজধানীতে হঠাৎ সিরিজ ককটেল বিস্ফোরণে উদ্বেগ
ছাত্রের শরীরে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
ছাত্রের শরীরে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রান মুশফিকের
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রান মুশফিকের
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী