ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের ৭ বছর পূর্তি

ইউল্যাব প্রতিনিধি
২০ মার্চ ২০১৬, ১৫:৩৫আপডেট : ২১ মার্চ ২০১৬, ১২:৩৪

ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের ৭ বছর পূর্তি কখনও পাহাড় কখনও সমুদ্র, কখনও বন আবার কখনও নদী- হাওড় কিংবা বিল। এভাবেই দেশ ও দেশের বাইরে বিভিন্ন সফরের আয়োজনের মধ্যদিয়ে সাত বছর পাড়ি দিল ইউনিভার্সিটি অফ লিবেরাল আর্টসের (ইউল্যাব) অ্যাডভেঞ্চার ক্লাব।
২০০৯ সালে বান্দরবনের বগা লেকে যাওয়ার মধ্যে শুরু হয় এ ক্লাবের পথ চলা। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবের সদস্যদের নিয়ে প্রত্যেক সেমিস্টারে ট্যুর আয়োজন করে আসছে ক্লাবটি।
এ ক্লাবের মাধ্যমে গত সাত বছরে সুন্দরবন, কেওকারাডং, বান্দরবন, সিলেট, সেন্টমারটিনসহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন দুর্গম স্থানে সফরে গিয়েছেন বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা। ট্যুর এবং ক্যাম্পিং ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও অংশ নিয়েছেন এ ক্লাবের সদস্যরা।

সাত বছর পূর্তি উপলক্ষ্যে রামচন্দ্রপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় ‘গ্র্যান্ড গালা রি-ইউনিয়ন ২০১৬’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউল্যাবের প্রো-ভিসি প্রফেসর জহুরুল হক, কো-কারিকুলার কোঅরডিনেটর ড. পিঙ্কি শাহ, ক্লাবের উপদেষ্টা ময়নাক কানুংগোসহ বর্তমান ও সাবেক সদস্যরা।
/এসি-এসএস/এসএনএইচ/ 

সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি