সিরাজগঞ্জে ইউল্যাবের পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইউল্যাব প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ১৪:৩৪আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৪:৪০

সিরাজগঞ্জে ইউল্যাবের পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মানুষের প্রতিদিনের খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সিরাজগঞ্জে পুষ্টি সচেতনা বিষয়ক কর্মশালা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস (ইউল্যাব)।
গত রবিবার (১৯ মার্চ) সিরাজগঞ্জের একটি মাদ্রাসা এবং কমিউনিটিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি), ইনজেনাস, রোটারি এবং এফসিএবি’র সহায়তায় এ কর্মশালার আয়োজন করে ইউল্যাবের ‘নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস ক্লাব’
সাধারণ মানুষের মাঝে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই কর্মশালার মূল লক্ষ্য বলে জানান কর্মশালার আয়োজক প্রতিষ্ঠানের সদস্যরা। কর্মশালায় সঠিক পদ্ধতিতে হাত ধোয়া, পুষ্টিমান বজায় রেখে রান্না এবং বাড়ির আশেপাশে বাগান করার বিষয়ে মানুষকে সচেতন করা হয়।
এ সম্পর্কে ‘ইউল্যাব নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস ক্লাব’র প্রধান সম্পাদক সীরাত হাসান আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান,  ‘প্রত্যেক মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা এবং জীবনকে সুষ্ঠভাবে পরিচালনা করার বিষয়ে জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ। এ  বিষয়কে মাথায় রেখেই এ ক্লাব কাজ করে যাচ্ছে।’
ইউল্যাবের এ ক্লাবের আদলে সিরাজগঞ্জের ওই মাদ্রাসায়ও একটি নিউট্রিশন ক্লাব প্রতিষ্ঠা করা হয়। যাতে এ ক্লাবের মাধ্যমে ওই এলকার সাধারণ মানুষ পুষ্টি বিষয়ে সচেতন হতে পারে।

অন্যদিকে কমিউনিটিতে ক্লাব এবং বিআইআইডি’র সদস্যরা ২০/২৫ জন নারীকে খাদ্য ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে উৎসাহ দেওয়া হয়।

ইউল্যাব নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস ক্লাব ২১ নভেম্বর ২০১৫  সালে যাত্রা শুরু করে। ক্লাবটি নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন কাজ করছে।

/এসি-এসএস/এসএনএইচ/ 

সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি