তনু হত্যা

ইউল্যাব শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালিত

ইউল্যাব প্রতিনিধি
২৮ মার্চ ২০১৬, ১৮:০৬আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৮:২১

ইউল্যাব শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার চেয়ে অবস্থান কর্মসূচি এবং মিছিল করেছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শিক্ষার্থীরা ।
সোমবার সকাল ১১ টায় ধানমণ্ডি ক্যাম্পাসে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা ।  অবস্থান কর্মসূচি শেষে তারা ধানমণ্ডি এলাকায় একটি র‌্যালি বের করে ।
কর্মসূচির সমন্বয়ক আয়েশা খানম বলেন, তনু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও র‌্যালিতে  শিক্ষার্থীরা ধর্ষককে চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
এছাড়া সরকারি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চিহ্নিত ধর্ষকের ছবি-পরিচয় প্রকাশ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাব্যবস্থায় নৈতিক ও যৌনশিক্ষার প্রসারের দাবিও জানানো হয়।
গত ২০ মার্চ সন্ধ্যায় ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে সেনাবাহিনীর সংরক্ষিত এলাকায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এরপরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ ।
/এসএনএইচ/

সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি