বাংলা ট্রিবিউনে তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য এপ্রিল মাসের সেরা তিন প্রতিবেদকের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- নিজস্ব প্রতিবেদক চৌধুরী আকবর হোসেন, খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন ও পটুয়াখালী প্রতিনিধি রাজীব বসু। পুরস্কার হিসেবে তাদের নগদ অর্থ ও প্রশংসাপত্র দেওয়া হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল সেরা তিন প্রতিবেদকের নাম ঘোষণা করেন। এ সময় প্রধান বার্তা সম্পাদক হারুন উর রশিদ উপস্থিত ছিলেন।
আরো পড়তে পারেন:পৃষ্ঠপোষক সাইফুর’স, জানার পরপরই অতিথিদের অনুষ্ঠান ত্যাগ
সেরা প্রতিবেদন ক্যাটাগরিতে ২৯ এপ্রিল প্রকাশিত চৌধুরী আকবর হোসেনের ‘উল্টো পথে গাড়ি: প্রভাবশালীদের কাছে অসহায় পুলিশ’ শিরোনামে প্রতিবেদনটি নির্বাচন করেন বাংলা ট্রিবিউনের জুরি বোর্ড। পুরস্কার প্রদানের জন্য এপ্রিল মাসে ৩২টি প্রতিবেদন বিবেচনায় নেওয়া হয়।
জনপ্রিয় ক্যাটাগরিতে সর্বাধিক পঠিত সংবাদ হিসেবে প্রথম স্থান অর্জন করেছে ৫ এপ্রিল প্রকাশিত পটুয়াখালী প্রতিনিধি রাজীব বসুর ‘হঠাৎ হাজার কোটি টাকার মালিক অটোরিকশাচালক সোহাগ!’ শিরোনামের প্রতিবেদনটি।
এছাড়া সারাদেশ ক্যাটাগরিতে সেরা হয়েছে ৭ এপ্রিল বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেনের ‘লোপাটের পথে তিন ব্যাংকের আড়াই হাজার কোটি টাকা’ শিরোনামের প্রতিবেদনটি।
ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতি মাসে এ ধরনের পুরস্কার দিয়ে থাকে বাংলা ট্রিবিউন।
আরো পড়তে পারেন: জাদেজার 'দুঃখ' মুস্তাফিজ
এপ্রিল মাসে পুরস্কার পাওয়ার জন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বিবেচনায় ছিল। তার মধ্যে অন্যতম হলো-গোলাম মওলা ও সালমান তারেক শাকিলের যৌথ প্রতিবেদন ‘সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে যাচ্ছে ইসলামি ব্যাংক: নিয়োগ পাচ্ছে নতুন ৪ পরিচালক’, জাকিয়া আহমেদের ‘এ আমার একার যুদ্ধ’, উদিসা ইসলামের ‘বখাটেদের বিরুদ্ধে মামলায় মধ্যস্থতাকারী পুলিশ!’, আমানুর রহমান রনি ও চৌধুরী আকবর হোসেনের যৌথ প্রতিবেদন ‘পুলিশের নাকের ডগায় মাদক বাণিজ্য ’, শফিকুল ইসলামের ‘অস্থির পেয়াঁজ ও চিনির বাজার, নেপথ্যে কারা ?’ পাভেল হায়দারের ‘যে কারণে কোথাও নেই মায়া’, হিটলার এ হালিমের ‘৩ হাজার ২৮২টি সাইট নিরাপত্তা ঝুঁকিতে’।
/সিএ/এমএসএম /








