পানামা পেপারসের তালিকায় বাংলাদেশের ৫ প্রতিষ্ঠান ও ৩৫ ঠিকানা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ মে ২০১৬, ০০:৪২আপডেট : ১০ মে ২০১৬, ০৩:৫৭


পানামা পেপারসের তালিকায় বাংলাদেশের ৫ প্রতিষ্ঠান ও ৩৫ ঠিকানা দ্বিতীয় দফায় প্রকাশিত হয়েছে পানামা পেপারস। নতুন করে ফাঁস হওয়া দুই লাখের বেশি অফশোর অ্যাকাউন্টের মধ্যে বাংলাদেশের ৫টি কোম্পানি এবং ৩৫টি ঠিকানার নাম রয়েছে।
সোমবার বাংলাদেশ সময় রাত ১২টায় কর ফাঁকি দিয়ে বেনামে বিপুল সম্পদ পাচারের নেপথ্যে থাকা বিশ্বের বিভিন্ন অঙ্গনের দুই লাখের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম জনসমক্ষে প্রকাশ করে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম (আইসিআইজে)। তবে আইসিআইজে বলছে, তালিকায় যাদের নাম এসেছে, তারা সবাই ব্যবসায়ে কোনও ধরনের অনিয়মে জড়িত, এমন নয়। https://offshoreleaks.icij.org ঠিকানায় ক্লিক করলে যে কেউ পানামা পেপারসের তথ্য পেতে পারেন।

তালিকায় থাকা বাংলাদেশের ৫টি কোম্পানি হচ্ছে- বাংলাদেশ বিমান ইনকরপোরেশন, ইসলামিক সলিডারিটি শিপিং কোম্পানি বাংলাদেশ ইনকরপোরেশন, বাংলাদেশ টেক্সটাইল এজেন্সিস লিমিটেড, এসার বাংলাদেশ হোল্ডিং প্রাইভেট লিমিডেট ও টেলিকম ডেভেলপমেন্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড।
পানামা পেপারসে থাকা বাংলাদেশের ৫ কোম্পানি এর আগে, আইসিআইজের পরিচালক জেরার্ড রাইল বলেছিলেন, এখন পর্যন্ত উচ্চপর্যায়ের কিছু নির্দিষ্ট লোকের নাম প্রকাশ পেয়েছে। বিশ্বে আমাদের সঙ্গে সম্পৃক্ত ৩৭০ জন সাংবাদিক প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনা করে দেখছেন। এটা বিশাল তথ্যভান্ডার। অনেক তথ্য। এবার দুই লাখের বেশি অফশোর কোম্পানির নাম প্রকাশ করা হবে। সেখানে কোম্পানির নাম ও ঠিকানা উল্লেখ থাকবে। কোম্পানিগুলোর পরিচালক ও শেয়ারহোল্ডারদের নামও প্রকাশ করা হবে।
পানামা পেপারসের তালিকায় থাকা ঠিকানাগুলো পানামা পেপারসের তালিকায় থাকা ঠিকানাগুলো পানামা পেপারসের তালিকায় থাকা ঠিকানাগুলো উল্লেখ্য, পানামা পেপারস ফাঁসের মধ্য দিয়ে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র ও সরকারপ্রধান এবং রাঘববোয়ালদের আর্থিক কেলেঙ্কারির তথ্য সবার সামনে চলে আসে। গোপনীয়তা রক্ষাকারী হিসেবে পৃথিবীর অন্যতম প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকা, যেটি পানামার একটি আইনি প্রতিষ্ঠান, সেখান থেকেই সম্প্রতি ফাঁস হয়েছে ১১ মিলিয়ন নথিপত্র। ফাঁস হওয়া নথিগুলোর তথ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তদন্ত শুরু হয়। ফ্রান্স-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-অস্ট্রিয়া-সুইডেন-নেদারল্যান্ডসসহ বেশকিছু দেশ তাদের নিজ নিজ দেশের অভিযোগ ওঠা ধনী ও ক্ষমতাশালীদের ব্যাপারে তদন্তের কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রও তদন্ত শুরুর কথা জানায়।

আরও পড়ুন: তালিকায় আ.লীগের নেতাসহ অর্ধশতাধিক বাংলাদেশির নাম

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম