নেপালে ৫৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৬, ১০:৪১আপডেট : ১১ মে ২০১৬, ১০:৪৪

বাংলাদেশ-নেপাল পতাকা

নেপালে ৫৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকায় উভয় দেশের মধ্যে দু’দিন ব্যাপী বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে এ প্রস্তাব দেয় বাংলাদেশ।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ১৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আর নেপালের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের বাণিজ্য সচিব নয়েন্দ্র প্রসাদ উপাধ্যায়া।

এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় বলেন, ‘দ্বিপক্ষীয় বাণিজ্যের আওতায় ৫৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য আমরা নেপালের কাছে প্রস্তাব দিয়েছি। নেপালও আমাদের বাজারে তাদের ১০৮টি পণ্যের জন্য একই ধরনের সুবিধা চেয়েছে।’

তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে উভয় দেশ এখন সবদিক খতিয়ে দেখছে।

নেপালের কাছে যে ৫৬ পণ্যের প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- নির্মাণ সামগ্রী, রেফ্রিজারেটর, ব্যাটারি, তৈরি পোশাক,  প্লাস্টিক সামগ্রী, সিমেন্ট, তামাক, টমেটো সস, চিপস, ওয়েফার প্রভৃতি।

এসবের পাশাপাশি নেপালের জলবিদ্যুৎ খাতে বাংলাদেশের বিনিয়োগের ব্যাপারেও চলতি বৈঠকে আলোচিত হচ্ছে। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের