
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি নেতা খালেদা জিয়া পাকিস্তানের মুখপাত্র হিসেবে কাজ করছেন।
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর হলেই পাকিস্তান যে ভাষায় প্রতিবাদ করে, খালেদা জিয়াও সেই একই ভাষায় কথা বলেন।’
রবিবার শিল্পমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
মন্ত্রী পরে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে শুল্ক মুক্ত বিপনী উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জগলুল হায়দার ও রিফাত আমিনসহ আওয়ামী লীগের নেতারা। খবর বাসস।
/এসটি/







