‘আইএস নয়, সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জামায়াত শিবির জড়িত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৬, ১৪:৪৮আপডেট : ১৬ মে ২০১৬, ১৭:১২

পুলিশের ডিআইজি মাহফুজুর হক নুরুজ্জামান সম্প্রতি যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরের আগে-পরে ও পাশাপাশি সময়ে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার সঙ্গে জামায়াত শিবিরের কর্মীরাই জড়িত বলে পুলিশের কাছে তথ্য আছে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এসব ঘটনার দায় স্বীকার করলেও আসলে এসব ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা নেই। পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান তাদের মাসিক ক্রাইম কনফারেন্স শেষে এক সংবাদ সম্মেলনে সোমবার এই কথা বলেন।

ডিআইজি বলেন, সম্প্রতিক সময় যে সব হত্যাকাণ্ড ঘটছে তা যুদ্ধাপরাধীদের বিচার ও মৃতুদণ্ড কার্যকরের কারণে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে করা হচ্ছে। জামায়াত –শিবির এসব ঘটনা ঘটাচ্ছে। এই দেশে কোনও হত্যাকাণ্ডের সঙ্গে আইএস-এর কোনও সংশ্লিষ্টতা নেই।

তিনি জানান, বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যে সব জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, খোঁজ নিয়ে দেখা গেছে অতীতে তাদেরও জামায়াত শিবিরের সঙ্গে যোগাযোগ ছিল।   

এসময় তিনি বলেন, যারা যুদ্ধাপরাধী তাদের এই দেশে থাকার কোনও অধিকার নেই। যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের ব্যাপারে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মাহফুজুল হক নুরুজ্জামান জানান, দেশে যে ক্রান্তিকাল চলছে এবং জনগণ যে নিরাপত্তহীনতায় ভুগছে তা দূর করাও তাদের আজকের ওই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য।  

/জেইউ/জেবি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম