জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ বিবেচনা করছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৬, ২০:৪৮আপডেট : ১৭ মে ২০১৬, ২১:২৪


স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে নার্স নেতারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার নার্সদের প্রতি সহানুভূতিশীল। একই সঙ্গে সরকার জ্যেষ্ঠতার ভিত্তিতে সরকারি চাকরিতে নার্স নিয়োগের দাবি বিবেচনা করছে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
মঙ্গলবার বাংলাদেশ গ্র্যাজুয়েট বেকার নার্স সোসাইটি (বিজিবিএনএস) এবং বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এই আশ্বাস দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আরও পড়তে পারেন: চার কারণ দেখিয়ে ব্যাক ডেটে বরখাস্ত!

মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত  মতবিনিময়ে তিনি নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীতকরণের কথা বলেন। জানান, নার্সদের মর্যাদা বাড়ানোর পাশাপাশি দ্রুত ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে বেকার নার্সদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি আরও বলেন, ৩ হাজার ৬০০ নার্স নিয়োগ ত্বরান্বিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে পাবলিক সার্ভিস কমিশন শুধু বহুনির্বাচনি প্রশ্ন ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সম্মতি দিয়েছে। 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ,স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, বিডিবিএনএ-এর সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুক হোসেইন এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তিন দানবের ব্যাটে বেঙ্গালুরুর জয়

জেএ/ এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম