সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের মহাসমাবেশ

এক মাসের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ মে ২০১৬, ০০:৪৩আপডেট : ২৪ মে ২০১৬, ০১:০৬

নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী পরিষদের মহাসমাবেশ আগামী এক মাসের মধ্যে গণমাধ্যম কর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন করার জন্য সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ নেতারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
সোমবার জাতীয় প্রেসক্লাব চত্বরে গণমাধ্যম কর্মীদের এক মহাসমাবেশে এই দাবি জানানো হয়।
সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের পক্ষে এ ঘোষণা দেন সমাবেশের সভাপতি বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স (প্রেস ফেডারেশন) সভাপতি আলমগীর হোসেন।
আরও পড়তে পারেন: কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার, বিজিবির টহল অব্যাহত



মহাসমাবেশে নেতারা বলেন, সরকারি কর্মকর্তা, বিচারবিভাগ,আইন পরিষদসহ সরকারের বিভিন্ন স্তরে বেতন ভাতা বৃদ্ধির ফলে গণমাধ্যম কর্মীরা বেতন বৈষ্যমের শিকার হয়েছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দ্বিগুণ বৃদ্ধির পর দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে গণমাধ্যম কর্মীদের জীবন-যাত্রা অসহনীয় হয়ে উঠেছে। তাই আগামী এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে গণমাধ্যম কর্মীরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে নেতারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।
সাংবাদিক নেতারা বিভিন্ন গণমাধ্যমে বকেয়া বেতন ভাতা পরিশোধ ও বোনাস প্রদান, চাকরিচ্যুত সাংবাদিকদের পাওনা টাকা পরিশোধ ও প্রতিটি গণমাধ্যমে কর্মরতদের চাকরির নিয়োগপত্র প্রদানেরও দাবি জানান।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসুদন মণ্ডল, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ,সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাংবাদিক নেতা আজিজুল ইসলাম ভূঁইয়া ও আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ডিইউজে সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিঞা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান খান বাবু, জনকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, ডিইউজে কার্যনিবার্হী কমিটির সদস্য লিটন হায়দার, মাহমুদুর রহমান খোকন, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, সিনিয়র সাংবাদিক কার্তিক চ্যাটার্জি,কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বাংলাদেশ সংস্থা বাসস কর্মচারী ইউনিয়ন নেতা কামারুল হক, কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দীপক চন্দ্র রায়, প্রেস কর্মচারী ইউনিয়ন সিনিয়র সহসভাপতি গোলাম সারওয়ার আলম, ডিইউজের বিভিন্ন ইউনিট প্রধানদের মধ্যে ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের, সংবাদের অজয় দাস গুপ্ত,বাসসের ইনামুল হক বাবুল, দৈনিক বর্তমানের শাহ নেওয়াজ দুলাল, দৈনিক ইনসানিয়াতের খোরশেদ আলম, দৈনিক ডেসটিনির মোস্তফা হোসেন চৌধুরী ও দৈনিক করতোয়ার সৈয়দ আহমেদ অটল প্রমুখ।
আরও পড়তে পারেন: জলবাযু পরিবর্তন: দুর্যোগ ঝুঁকিতে খুলনার উপকূলবর্তী ৩ লাখ মানুষ
প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ওয়েজবোর্ড শুধু বেতন ভাতার বিষয় নয় এটি গণমাধ্যম কর্মীদের মর্যাদারও বিষয়। তিনি নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি আদায়ে ডিইউজের প্রতিটি ইউনিটকে শক্তিশালি ভূমিকা রাখার ব্যাপারে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, আগামী এক মাসের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণা না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যকাণ্ডের দ্রুত বিচারও দাবি করেন।

 তথ্যসূত্র: বাসস

 /এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম